হুগলি গ্রামীণ পুলিশ সূত্রে জানা গেছে, শিক্ষা দফতর থেকে নির্দিষ্ট অভিযোগ দায়ের হওয়ার পরেই আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটি মাধ্যমিক পরীক্ষার মতো গুরুত্বপূর্ণ পরীক্ষা ব্যবস্থায় একটি অতি গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে চিহ্নিত হয়েছে।
যুব তৃণমূল নেতার বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। রাস্তা থেকেই তরুণীকে জোর করে নিজের গাড়িতে তোলে ধৃত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে হুগলি জেলার পাণ্ডুয়ায়।
২০ এপ্রিল হুগলি জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে বৈঠক বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো। কুন্তল-শান্তনুদের গ্রেফতার ও জেলাজুড়ে অশান্তির আবহ নিয়ে বিশেষ বার্তা দিতে পারেন জেলা নেতৃত্বকে। তবে সেদিনের বৈঠক তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
রাজ্যপাল রিষড়া থেকে বেরিয়ে আসার পরেই সরব হয়ে সৌগত রায় বলেন, উনি রিষড়ায় গিয়েছিলেন সেটা খুব ভালো ব্যাপার। আমরা প্রশংসা করছি। উনি যেভাবে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা বলছেন, তা ইতিবাচক। কিন্তু রাজ্যপালের জানা উচিত গোটা ঘটনার সূত্রপাত দিলীপ ঘোষ যাওয়ার পরেই।
রামনবমীর মিছিলকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষের জেরে রণক্ষেত্র দুই জেলা। যা রাজ্যের আইনশৃঙ্খলা নিয়ে বারবার প্রশ্ন তুলতে শুরু করেছে। এমত অবস্থায় কড়া মন্তব্য করলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। তাঁর কথায়, যাঁরা সাধারণ মানুষের শান্তি বিঘ্নিত করবেন, তাঁদের ছাড় দেওয়া হবে না। দুর্বৃত্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে।