বিগত কয়েকদিন ধরেই নিজের প্রেমিকাকে ৩৫ টুকরো করা আফতাবের নৃশংসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। দিল্লির এই পাশবিক ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। আর এরই মাঝে নির্বাচনের প্রচারে গিয়ে বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর তাঁর সেই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা মেরে তাঁর দাবি, পাকিস্তান ও বাংলাদেশকে ‘যুক্ত’ করে ‘অখণ্ড’ ভারত গড়ে তুলতে হবে।
বাংলাদেশী মুসলিমরা নষ্ট করছে আসামের সংস্কৃতি। এনআরসি নিয়ে গত বছর থেকেই একাধিক পদক্ষেপ গ্রহণ করছে আসাম। একবছর পার করে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমের এনআরসির তালিকাতে রয়েছে গণ্ডগোল রয়েছে।