নজরবন্দি ব্যুরো: বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের মধ্যেই বিস্ফোরক মন্তব্য করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। আর তাঁর সেই মন্তব্যের পরেই শুরু হয় বিতর্ক। কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে খোঁচা মেরে তাঁর দাবি, পাকিস্তান ও বাংলাদেশকে ‘যুক্ত’ করে ‘অখণ্ড’ ভারত গড়ে তুলতে হবে।
আরও পড়ুন: আগামী বছর থেকে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্রে একাধিক বদল, জানালো উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ
মূল ঘটনাটি হল, রাহুল গান্ধির নেতৃত্বে কংগ্রেসের তরফে ‘ভারত জোড় যাত্রা’-র আয়োজন করা হয়েছে। এই যাত্রার অংশ হিসেবে রাহুল এবং অন্য কংগ্রেস নেতারা কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ৩ হাজার ৫০০ কিলোমিটার পথ পরিক্রমা করবেন। আর সেখানেই তিনি সাংবাদিকদের প্রশ্নে বলে, “ভারত ঐক্যবদ্ধ। কাশ্মীর থেকে কন্যাকুমারী, শিলচর থেকে সৌরাষ্ট্র পর্যন্ত, আমরা এক। কংগ্রেস দেশকে ভারত ও পাকিস্তানে ভাগ করেছিল। তারপর বাংলাদেশ তৈরি হয়েছে।”

তিনি আরও বলেন,”রাহুল গান্ধি যদি মনে করেন, তাঁর দাদু (জওহরলাল নেহরু) ভুল করেছেন এবং তিনি এজন্য অনুতপ্ত তাহলে ভারতীয় ভূখণ্ডে ‘ভারত জোড়ো’-র কোনও মানে নেই। বরং পাকিস্তান, বাংলাদেশকে জোড়া এবং অখণ্ড ভারত গঠনের চেষ্টা করুন।” আর তাঁর এই বক্তব্য স্বাভাবিকভাবেই বিতর্কের সুত্রপাত হয়।
বাংলাদেশকে জুড়লেই তৈরি হবে অখণ্ড ভারত, বিস্ফোরক দাবি অসমের মুখ্যমন্ত্রীর

ইতিমধ্যে বাংলাদেশের সাথে ভারতের দিপাক্ষিক ৭টি মউ চুক্তি সই হয়েছে। আর হিসেব মত কালই হাসিনার ভারত সফরের শেষ দিন আর তার ঠিক আগেই হিমন্ত এই বক্তব্য কতটা ভারত বাংলাদেশ সম্পর্কে ওপর পড়বে সেটাই এখন দেখার।
#WATCH | "India is intact. We're one nation. Congress disintegrated India in 1947. If Rahul Gandhi has any regret that his grandfather made a mistake, there's no use of Bharat Jodo Yatra in India. Try to integrate Pakistan, Bangladesh & work for Akhand Bharat..," says Assam CM. pic.twitter.com/W1ZbWV4rOG
— ANI (@ANI) September 7, 2022



