নজরবন্দি ব্যুরোঃ বাংলাদেশী মুসলিমরা নষ্ট করছে আসামের সংস্কৃতি। এনআরসি নিয়ে গত বছর থেকেই একাধিক পদক্ষেপ গ্রহণ করছে আসাম। একবছর পার করে দিন কয়েক আগে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, অসমের এনআরসির তালিকাতে রয়েছে গণ্ডগোল রয়েছে। বহু ভুল নাম ওই তালিকায় সংযোজিত হয়েছে বলে জানিয়েছেন তিনি। এই পরিস্থিতিতেই তিনি বাংলাদেশ থেকে আসা মুসলিমদের নিয়ে ফের বিতর্কিত মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।
আরও পড়ুনঃ হ্যাং ইয়োর করোনা। টেট নিয়ে রাজ্যকে নজিরবিহীন ধমক হাইকোর্টের।
নাগরিক আইনে একাধিক ভুল আছে বলে সংশোধন করতে হবে বলে দিন কয়েক আগেই জানিয়েছিলেন বিশ্বশর্মা। এবার সংশোধিত নাগরিকত্ব আইন এবং এনআরসি নিয়ে বলতে গিয়ে তিনি স্পষ্ট জানিয়েছেন, আসামের মুসলিমরা দুটি ভাগে বিভক্ত। একদল এ দেশের নাগরিক, ওপর দল বাংনলাদেশ থেকে এসেছে। তারাই বারবার আসামের সংস্কৃতি নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশ থেকে আসা এই মুসলিম রা মারাত্মক।
তিনি এও জানিয়েছেন বাংলাদেশ থেকে আসা এই মানুষদের ভোটে জয় লাভ করতে চান না তিনি। ইতইমধ্যেই দিন কয়েক আগে মুখ্যমন্ত্রীর তালিকা সংশোধনের বিরোধিতা করে সুপ্রিম কোর্টে গিয়েছিল জামায়েত-উলেমা-ই-হিন্দ এবং অসম সংখ্যালঘু ছাত্র সংগঠন। মামলায় অসমের এনআরসি কো-অর্ডিনেটর হিতেশ দেব শর্মাকে নোটিসও পাঠিয়েছে শীর্ষ আদালত।
বাংলাদেশী মুসলিমরা নষ্ট করছে আসামের সংস্কৃতি। তাঁর মধ্যেই মুখ্যমন্ত্রী নিজের ব্যক্তিগত মতামত জানাতে গিয়ে বলছেন, নিজের দিক থেকে তিনি কখনোই চান না বাইরে থেকে আসা মুসলিম, যাঁরা রাজ্যের সংস্কৃতি নষ্ট করছে, তাঁদের ভোটে জয়ী হতে। আর এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য যথেষ্ট প্রভাব ফেলবে রাজ্য এবং রাজনিতিতে বলে মনে করছেন ওয়াকিবহল মহল।



