নজরবন্দি ব্যুরো: বিগত কয়েকদিন ধরেই নিজের প্রেমিকাকে ৩৫ টুকরো করা আফতাবের নৃশংসতায় কেঁপে উঠেছে গোটা দেশ। দিল্লির এই পাশবিক ঘটনায় স্তম্ভিত গোটা দেশ। আর এরই মাঝে নির্বাচনের প্রচারে গিয়ে বিস্ফোরক দাবি করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
আরও পড়ুন: মোদীর হাতেই বিমানবন্দরের শুভ সূচনা, সভা থেকে বিরোধীদের হুঙ্কার


এদিন কচ্ছ এলাকার একটি জনসভায় শ্রোতা-দর্শকদের উদ্দেশে হিমন্ত বিশ্ব শর্মা বললেন, ‘দেশে যদি শক্তিশালী নেতা না থাকে, তাহলে প্রতি শহরে আফতাবের মতো ছেলে জন্মাবে, আমরা তখন আর আমাদের সমাজকে বাঁচাতে পারব না!’ উল্লেখ্য এদিন তিনি তৃতীয়বার কেন কেন্দ্রে মোদী সরকার গঠন করবেন এই প্রশ্নের উত্তরে তিনি তখন দিল্লির হত্যাকাণ্ডের প্রসঙ্গের কথা বলেন।

এই ঘটনাটিকে তিনি ‘লাভ জেহাদ’ বলে বর্ণনা করেন। দাবি করেন, এই ঘটনার পিছনে হিন্দু মহিলাদের জোর করে মুসলিমে পরিণত করার চক্রান্ত রয়েছে। আর এরপরই অসমের মুখ্যমন্ত্রী বলেন, “তাই ২০২৪ সালেও নরেন্দ্র মোদীই যেন প্রধানমন্ত্রী হন তৃতীয়বারের জন্য, তা নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
আফতাবদের বিনাশে প্রতি রাজ্যে মোদীকেই চাই, বিস্ফোরক দাবি মুখ্যমন্ত্রীর
এদিকে তাঁকে পালটা উত্তর দিয়েছেন কংগ্রেস নেতা সলমান আনিস সজ (Salman Anees Soz)। টুইট করে তিনি লেখেন, “শশী থারুর ১০৭২ জন প্রতিনিধির ভোট পেয়েছেন। যারা তাঁকে ভোট দিয়েছেন আমিও তাঁদেরই একজন। আমরা এই নির্বাচনে হেরেছি। কিন্তু, আমাদের দলের অভ্যন্তরীণ গণতন্ত্র জিতেছে। যদি একমাত্র বিজেপি। দল থেকে থাকে, তাহলেও আমি সেখানে যোগ দেব না।” সেই সঙ্গে সলমানের মতে, “আমার মনে হয় বিজোেি দলটি কাপুরুষ এবং সুবিধাজনক লোকে ভর্তি।”









