রবিবার সন্ধ্যায় গুজরাতের মোরবিতে ঝাউলন্ত ব্রিজ ভেঙে ভয়াবহ বিপত্তি ঘটে। ঘটনায় মৃত্যু হয়েছে শতাধিক। আহত হয়েছেন শতাধিক। সেই ঘটনায় পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছিল প্রশাসনের তরফে। মোরবির বিপর্যয়ে কড়া পদক্ষেপ দুর্ঘটনায় ৯ জনকে আটক করা হয়েছে।
গুজরাটে ব্রিজ বিপর্যয় প্রাণ কেড়েছে বাংলার এক যুবকেরও। মচ্ছু নদীতে কেবল সেতু ভেঙে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ নামে ওই যুবকের। পরিবারের সচ্ছলতার কথা ভেবে রাজ্যের বাইরে চাকরি নিয়েছিলেন বর্ধমানের যুবক।
রাজ্যের বিধানসভা নির্বাচনের আগে গুজরাটের একটি সরকারি স্কুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সফর বুধবার সামাজিক মাধ্যমে নজর কেড়েছে৷ ঘটনাটি গুজরাটের পাবলিক স্কুল সিস্টেমকে আধুনিকীকরণের উদ্দেশ্যে একটি প্রকল্প চালু করার অংশ ছিল।
বাংলার পর এবার গুজরাট থেকে উদ্ধার কোটি কোটি টাকা। গুজরাটে (Gujrat) অ্যাম্বুল্যান্স থেকে উদ্ধার হল ৩১৭ কোটির জাল নোট। এসপি হিতেশ জয়সার জানিয়েছেন, তদন্তে এখনও পর্যন্ত ৩১৬ কোটি ৯৮ লক্ষ টাকার জাল নোট পাওয়া গিয়েছে।
শুক্রবার তৃতীয় নতুন বন্দে ভারত এক্সপ্রেসের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানা গেছে সেই সাথে গান্ধীনগর থেকে গুজরাটের কালুপুর পর্যন্ত প্রায় আধ ঘন্টা ভ্রমণ করবেন তিনি।
দলিত রাঁধুনির করা রান্না বয়কট পড়ুয়াদের এক কলঙ্কময় ঘটনা ঘটলো। রাঁধুনি দলিত বলে মিড ডে মিল বয়কট করলো স্কুলের পড়ুয়ারা। গুজরাটের মোরবি জেলার একটি গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনাটি ঘটে। ওবিসি কমিউনিটিতে অন্তত ১৪৭জন পড়ুয়ারা গত ১৬ই জুন থেকে ওই স্কুলের মিড ডে মিল বয়কট করেছে তারা।এই স্কুলের তদন্তকারী দল আসে। এবং,সেই দলের দাবি স্কুলে মোট ১৫৩ জন পড়ুয়া আছে আর তার মধ্যে সে দিন ১৩৮ জন উপস্থিত ছিল। দলের এক সদস্য বলেন, ‘‘পড়ুয়ারা নিজেরাই টিফিন আনছে। স্কুলের মিড ডে মিল খাওয়ার পরিবর্তে ওরা বাড়ির খাবারই পছন্দ করছে।’’