CAA: গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, বাংলায় ফের সরব মতুয়ারা!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত কয়েক বছর ধরেই বাংলায় বিজেপি পালে হাওয়া লাগাচ্ছেন মতুয়া সম্প্রদায়। মতুয়া ভোটকে কাজে লাগিয়েই বাংলায় একাধিক আসন নিজেদের পকেটে পুড়তে পেরেছে বিজেপি। কিন্তু বারবার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দরবার করেছেন বিজেপি নেতারা। গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, এরপরেই নাগরিকত্ব নিয়ে আরও একবার প্রশ্ন তুলছে মতুয়া সম্প্রদায়।

আরও পড়ুনঃ Winter 2022: সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? কি বলছে আবহাওয়া দফতর?

প্রসঙ্গত, ভোটের আগে গুজরাতে বিরাট চমক দিয়েছে বিজেপি। মোহসেনা ও আনন্দ জেলায় সংখ্যালঘুদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। তবে ২০১৯ এর বিতর্কিত আইনের পরিবর্তে ১৯৫৫ সালের আইন অনুযায়ী সংখ্যালঘুদের নাগরিকত্ব দিল স্বরাষ্ট্রমন্ত্রক। ভোটের আগে এটা বিজেপি নয়া পরিকল্পনা বলছেন বিরোধীরা।

গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, মতুয়াদের প্রশ্নের সম্মুখীন হতে পারেন 
গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, মতুয়াদের প্রশ্নের সম্মুখীন হতে পারেন

একইভাবে সরকারের এই পদক্ষেপে ফের প্রশ্ন তুলছে মতুয়ারা। মতুয়া সম্প্রদায়ের অন্যতম মুখ কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর এবিষয়ে বলেন, কেউ যদি ভেবে থাকে এটা ভোটের জন্য করছেন আমার সেখানে অস্বীকার করার কিছু নেই। কারণ, স্বরাষ্ট্রমন্ত্রী বারবার করে বলেছেন, কোভিড ফ্যাক্টর, সুপ্রিম কোর্ট ফ্যাক্টর। সুপ্রিম কোর্টে মামলা বিচারাধীন তাই মানুষের সামনে সেবিষয়ে বারবার বলা যায় না। যেটা লজিক্যালি লিগাল সেটাকে মানুষ প্রত্যাহার করতে পারে না।

এরপরেই তিনি বলেন, এই যে আইন রয়েছে, এটা ভারতবর্ষের সংবিধানকে ক্ষুন্ন করছে, নাকি ভারতের সার্বভৌমত্বকে ক্ষুন্ন করছে। এটা কোনরকম ক্ষতি করছে না। যারা অত্যাচারিত মানুষ সেই লোকগুলো ভারতে জায়গা পাবে। এখানে বিরোধী রাজনৈতিক দল অন্যভাবে দেখছে। কেন্দ্র সরকার আগে থেকেই প্রতিজ্ঞাবদ্ধ ছিল আইনটিকে লাগু করবে। সেই অনুযায়ী লাগু হচ্ছে।

গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, মতুয়াদের প্রশ্নের সম্মুখীন হতে পারেন 

গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, মতুয়াদের প্রশ্নের সম্মুখীন হতে পারেন 
গুজরাতে সংখ্যালঘুদের নাগরিকত্ব দিলেন অমিত শাহ, মতুয়াদের প্রশ্নের সম্মুখীন হতে পারেন

একইসঙ্গে গুজরাতে লাগু হলে পশ্চিমবঙ্গে নয় কেন? ইতিমধ্যেই সেই প্রশ্ন উঠতে শুরু করছে। আগামী দিনে ফের অমিত শাহের দরবার করবেন শান্তনু ঠাকুররা? নাকি নতুন আইনের জটিলতা যত দিন না সরে যায় ততদিন অপেক্ষা করবেন? সেটাই এখন দেখার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত