Winter 2022: সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, কবে পড়বে জাঁকিয়ে ঠান্ডা? কি বলছে আবহাওয়া দফতর?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ। আর হালকা শীতের আভা মনোরম করে তুলেছে পরিবেশকে। তাপমাত্রার পারদ এক ধাক্কায় অনেকটা নেমেছে গত ১০ বছরের রেকর্ড ভেঙেছে অক্টোবরে। এবার নভেম্বরের পালা।

আরও পড়ুনঃ শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় শুরু করল #BJP

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, চলতি মাসের দ্বিতীয় সপ্তাহ থেকেই ধীরে ধীরে ঠান্ডা পড়তে শুরু করবে শহরে। নামবে তাপমাত্রার পারদ। অবশ্য এখনই হেমন্তের পরশে শীতের আমেজ পাচ্ছে শহরবাসী। আর কেবলমাত্রা কলকাতার বাসিন্দারাই নয়, মনোরম আবহাওয়া জেলায় জেলায়। দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই সকালে শিরশিরানি অনুভূত হচ্ছে।

সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, চলতি মাসেই জাঁকিয়ে শীত! 
সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, চলতি মাসেই জাঁকিয়ে শীত! 

আজ নভেম্বরের শুরুর দিনই শহরের আকাশ পরিস্কার। সকালের দিকে কুয়াশা থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই রোদ ঝলমলে আকাশের দেখা মিলেছে। আগামী কয়েকদিন কলকাতা শহরের তাপমাত্রা মূলত শুষ্কই থাকবে। আজ, মঙ্গলবার সকালে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিক। আলিপুরে রেকর্ড হয়েছে ২২.৩ ডিগ্রি সেলসিয়াস।

গতকাল, সোমবার কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.২ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা এক ডিগ্রি বেশি ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৪৩ থেকে ৯২ শতাংশ। তবে শীতের আগমনি বার্তা ইতিমধ্যেই এসে গেছে উত্তরবঙ্গে।

সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, চলতি মাসেই জাঁকিয়ে শীত! 

সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, চলতি মাসেই জাঁকিয়ে শীত! 
সপ্তাহের শুরুতেই হালকা শীতের আমেজ, চলতি মাসেই জাঁকিয়ে শীত! 

তবে বৃহস্পতিবার পর্যন্ত দার্জিলিং (Darjeeling) এবং কালিম্পঙে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। যদিও শুষ্ক আবহাওয়া ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে পার্বত্য জেলাগুলিতে। উত্তরবঙ্গে সার্বিকভাবেই তাপমাত্রা বেশ কিছুটা কমেছে। নভেম্বরের দ্বিতীয় সপ্তাহের মধ্য উত্তরবঙ্গে শীত পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত