শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, পঞ্চায়েত নির্বাচনের তোড়জোড় শুরু করল #BJP

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গতবারের পঞ্চায়েত ভোটের ঘটনাবলী রাজ্যের শাসক দলকে বিরাট প্রশ্নের মুখে ঠেলে দিয়েছিল। সেই ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয়, সেজন্য কোমর বেঁধে নামতে চলেছে শাসক বিরোধী উভয় পক্ষই। শাসক দলের বিরুদ্ধে ওঠা একাধিক অভিযোগকে সামনে রেখেই আগামী দিনে বিজেপি নির্বাচনের প্রচারে নামবে, তা একপ্রকার স্পষ্ট করে দিয়েছেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র। পঞ্চায়েত নির্বাচনের রণনীতি সাজাচ্ছেন সুকান্তরা।

আরও পড়ুনঃ Team India: নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল

পূর্ব মেদিনীপুর থেকে সুকান্ত স্পষ্ট করেছেন, পঞ্চায়েত নির্বাচনে জয়লাভের জন্য যা করার দরকার, বিজেপি সেটাই করবে। পুলিশকে সামনে রেখে শাসক দলের বিরুদ্ধে ভোট লুঠের অভিযোগ তুলেছে বিজেপি। সেটাকে কীভাবে প্রতিহত করা যায়, সেবিষয়ে বিশেষ পরিকল্পনা করেছেন তিনি। একইসঙ্গে শাসক দলের তরফে মনোনয়ন জমা দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়ার আগেই প্রচুর সংখ্যক কর্মী নিয়ে মনোনয়ন জমা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।

শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, স্পষ্ট করলেন সুকান্তরা 
শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, স্পষ্ট করলেন সুকান্তরা

২০১৮ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির সংগঠন যে একেবারে আলগা ছিল তা বলা যায় না। কিন্তু তারপর থেকে বাংলায় ১৮ টি সাংসদ এবং ৭০ জন বিধায়ক পেয়েছে তৃণমূল। ফলে আগের থেকে সংগঠন অনেকটা বেড়েছে। তাই এবারের নির্বাচনকে শাসক দলের বিরুদ্ধে রণনীতি স্থির করেই ময়দানে নামছে গেরুয়া শিবির।

নির্বাচনের প্রচারে ১০০ দিনের কাজের দুর্নীতি থেকে শিক্ষাক্ষেত্রে দুর্নীতির বিষয়েও প্রচার করবে বিজেপি। সরকারি প্রকল্পের টাকা যে লুঠের অভিযোগ, তৃণমূলের নেতাদের সম্পত্তির বহর, তাঁদের প্রাসাদ সমান বাড়ি সবটাই থাকবে বিজেপির প্রচারের তালিকায়। সুকান্ত মজুমদারের কথায়, আগে ভারতবর্ষে একটা তাজমহল ছিল। এখন তৃণমূলের দৌলতে কয়েক হাজার তাজমহল। গ্রামেগঞ্জে সেই তাজমহল লোকে দেখতে যাচ্ছে। কোথাও ‘লাভ হাউস’ প্রধানের বাড়ির নাম। গোটা বাড়ি জুড়ে লাভ চিহ্ন আঁকা।

শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, স্পষ্ট করলেন সুকান্তরা 

শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, স্পষ্ট করলেন সুকান্তরা 
শাসক দলের দুর্নীতিই হবে প্রচারের প্রধান অস্ত্র, স্পষ্ট করলেন সুকান্তরা

যদিও বিজেপি এই রণনীতিকে কর্ণপাত করতে নারাজ তৃণমূল। তৃণমূলের বক্তব্য, বিধানসভা নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে চেয়েছিল বিজেপি। সেটা করানোর পরেও জয়লাভ করতে পারেনি। ওরা আগেও এধরনের রণনীতি করেছে কিন্তু কোনও লাভ হয়নি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন