Team India: নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বকাপের পরেই ভারত যাবে নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ সফরে। নিউজ়িল্যান্ড সফরে খেলবে সীমিত ওভারের সিরিজ়। বাংলাদেশ সফরে টেস্ট এবং এক দিনের সিরিজ়। দুই সফরের জন্য দল ঘোষণা করল ভারতীয় ক্রিকেট বোর্ড।

আরও পড়ুনঃ নেট দুনিয়ায় ভাইরাল বিরাটের হোটেলের ঘরের ভিডিও, ক্ষুব্ধ কোহলি

এর আগে গত বৃহস্পতিবার বাংলাদেশের তরফে সূচি প্রকাশ করা হয়েছে।সূচি অনুযায়ী, তিনটি এক দিনের ম্যাচই হবে ঢাকায়। ৪, ৭ এবং ১০ তারিখ ম্যাচগুলি হবে। এর পর ভারত যাবে চট্টগ্রামে। ১৪-১৮ ডিসেম্বর জাহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে প্রথম টেস্ট খেলবে ভারত। আবার ঢাকায় ফিরবে রোহিত শর্মার দল।

নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল

২২ থেকে ২৬ ডিসেম্বর চলবে দ্বিতীয় টেস্ট। দু’টি টেস্টই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত। আর এবার নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ সফরে জুন দল ঘোষণা করল ভারতীয় বোর্ড। নিউজ়িল্যান্ড সফরে বিশ্রাম দেওয়া হল প্রথম দলের অনেককেই। নিউজিল্যান্ড সফরে প্রথম দলের ক্রিকেটারদের মধ্যে রোহিত শর্মা, কেএল রাহুল, বিরাট কোহলি, মহম্মদ শামি, অক্ষর পটেল কাউকেই রাখা হয়নি।

নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল
নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল

এই সিরিজে টি-২০ দলের অধিনায়ক হয়েছেন হার্দিক পান্ডিয়া। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ়ের দল: হার্দিক পাণ্ড্য (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, ঈশান কিশান, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, হর্ষল পটেল, মহম্মদ সিরাজ, ভুবনেশ্বর কুমার, উমরান মালিক।

নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল
নিউজ়িল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল

অপর দিকে নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের দলে রয়েছেন বাংলার শাহবাজ় আহমেদ । এই দলের অধিনায়ক শিখর ধাবন। নিউজিল্যান্ডের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: শিখর ধাবন (অধিনায়ক), ঋষভ পন্থ, শুভমন গিল, দীপক হুডা, সূর্যকুমার যাদব, শ্রেয়স আয়ার, সঞ্জু স্যামসন, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, শাহবাজ় আহমেদ, যুজবেন্দ্র চহাল, কুলদীপ যাদব, আরশদীপ সিংহ, দীপক চাহার, কুলদীপ সেন এবং উমরান মালিক।

অপর দিকে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে দল এই রকম, বাংলাদেশের বিরুদ্ধে এক দিনের সিরিজ়ের দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শিখর ধাবন, বিরাট কোহলি, রজত পটীদার, শ্রেয়স আয়ার, রাহুল ত্রিপাঠী, ঋষভ পন্থ, ঈশান কিশন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, দীপক চাহার, যশ দয়াল।

নিউজিল্যান্ড ও বাংলাদেশ সফরের জন্য ঘোষণা ৪ ভারতীয় দল, দেখে নিন কোন দলে কারা সুযোগ পেল

বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট দল: রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ-অধিনায়ক), শুভমন গিল, চেতেশ্বর পুজারা, বিরাট কোহলি, শ্রেয়স আয়ার, ঋষভ পন্থ, কেএস ভরত, রবিচন্দ্রন অশ্বিন, রবীন্দ্র জাডেজা, অক্ষর পটেল, কুলদীপ যাদব, শার্দুল ঠাকুর, মহম্মদ শামি, মহম্মদ সিরাজ, উমেশ যাদব।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন