Virat Kohli: নেট দুনিয়ায় ভাইরাল বিরাটের হোটেলের ঘরের ভিডিও, ক্ষুব্ধ কোহলি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: টি-২০ বিশ্বকাপে মাঝে এবার বিশ্বকাপের মাঝে বিরাট কোহলির হোটেলের ঘরের ভিডিয়ো এখন নেট দুনিয়ায় ভাইরাল। অস্ট্রেলিয়ায় বিরাট কোহলির সঙ্গে যা হল তাতে ভারতীয় ক্রিকেটারদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। কোহলিও সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো পোস্ট করে নিজের ক্ষোভ উগরে দিয়েছেন।

আরও পড়ুন: মোরবির বিপর্যয়ে কড়া পদক্ষেপ, ৯ জনকে আটক করল গুজরাত পুলিশ

ভিডিওতে দেখা যায়, বিরাটের হোটেলের ঘরে ঢুকে কয়েকজন ভিডিয়ো করছেন। কোহলির জামা, জুতো, বিছানা এমনকী শৌচাগারেরও ভিডিয়ো করছেন কয়েকজন। কোহলির হোটেলের ঘরে ঢুকে তিন জন লোক ভিডিয়ো করতে দেখা যায়। মনে করা হচ্ছে তারা হোটেলেরই কর্মী।

 নেট দুনিয়ায় ভাইরাল বিরাটের হোটেলের ঘরের ভিডিও, ক্ষুব্ধ কোহলি
নেট দুনিয়ায় ভাইরাল বিরাটের হোটেলের ঘরের ভিডিও, ক্ষুব্ধ কোহলি

ইনস্টাগ্রামে এই ভিডিয়ো পোস্ট করে বিরাট কোহলি লিখেছেন,” অনুরাগীরা তাঁদের প্রিয় খেলোয়াড়দের সাক্ষাৎ পেলে ভীষণ খুশি হন। এটা আমি বুঝি এবং সম্মানও করি। কিন্তু এই ভিডিয়োটি ভয়ঙ্কর। আমি নিজের গোপনীয়তা নিয়ে সুরক্ষিত অনুভব করছি না। যদি হোটেল রুমে আমার গোপনীয়তা না থাকে, তাহলে আর কোথায় থাকবে? এই ধরনের আচরণকে আমি মোটেও সমর্থন করছি না। ব্যক্তিগত পরিসরে ঢোকা ঠিক নয়। দয়া করে অন্যের প্রাইভেসিকে সম্মান করুন। কারও গোপনীয়তাকে বিনোদনের পণ্য করে তুলবেন না।”

 

View this post on Instagram

 

A post shared by Virat Kohli (@virat.kohli)

নেট দুনিয়ায় ভাইরাল বিরাটের হোটেলের ঘরের ভিডিও, ক্ষুব্ধ কোহলি

89

এর আগেও একবার স্টেডিয়ামে উপস্থিত অনুষ্কা শর্মার সঙ্গে ভামিকার ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছিল। এমন কী সেই সময়েও কোহলি এই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছিলেন। কোহলির আগেও অনেক খেলোয়াড় এবং সেলিব্রেটি নিজেদের ব্যক্তিগত জীবনে উঁকিছুঁকি না মারার জন্য মিডিয়ার কাছে আবেদন করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন