Morbi Bridge Collapse: পেটের টানে গিয়েছিল গুজরাটে, মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার যুবকের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গুজরাটে ব্রিজ বিপর্যয় প্রাণ কেড়েছে বাংলার এক যুবকেরও। মচ্ছু নদীতে কেবল সেতু ভেঙে মৃত্যু হয়েছে পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল শেখ নামে ওই যুবকের। পরিবারের সচ্ছলতার কথা ভেবে রাজ্যের বাইরে চাকরি নিয়েছিলেন বর্ধমানের যুবক। রবিবার সন্ধ্যায় অভিশপ্ত ব্রিজে ছিলেন তিনিও। টিভিতে ভয়াবহ দুর্ঘটনার খবর দেখেই ভয়ে আশঙ্কায় কাঁটা হয়ে গিয়েছিল গোটা পরিবার। কাজ দিল না প্রার্থনা।

আরও পড়ুন: কেবল ব্রিজ ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, আর্থিক সাহায্য ঘোষণা মোদীর

ভোরের আলোর সঙ্গেই বর্ধমানের (West Bengal News) পূর্বস্থলীর গ্রামে পৌঁছল পরিবারের রোজগেরে এই  ছেলের মৃত্যু সংবাদ। জানা গিয়েছে, বহুদিন বাদে ছটের উপলক্ষে ছুটি পেয়ে সদ্য খোলা মোরবির ঝুলন্ত সেতুতে ঘুরতে গিয়েছিল সে। দুর্ঘটনার সময় ব্রিজের উপরেই ছিল হাবিবুল। তারপর আর তাঁর কোনও খোঁজ মিলছিল না। রবিবার গভীর রাতে উদ্ধারকারী দল তাঁর দেহ উদ্ধার করে।

পেটের টানে গেছিল গুজরাটে, মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার যুবকের
পেটের টানে গিয়েছিল গুজরাটে, মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার যুবকের

জানা গেছে, মাত্র ১০ মাস আগে গুজরাটে সোনা রূপার কারিগর হিসাবে চাকরি পেয়ে সেখানে যায় হাবিবুল। ছুটি পাওয়া যায় না, তাই একদিন কোনো কারণে ছুটি পেলে একটু ঘুরতে যেতে সবারই মন চায়। সেই মতোই ছট পূজা উপলক্ষে পাওয়া ছুটির দিন ভালো করে করতে গুজরাটের সদ্য খোলা মোরবির ঝুলন্ত ব্রিজ দেখতে গেছিলেন হাবিবুল। তার সেই যাওয়াই হল কাল।

পেটের টানে গিয়েছিল গুজরাটে, মোরবি ব্রিজ দুর্ঘটনায় প্রাণ গেল বাংলার যুবকের

6 24সূত্রের খবর, মোরবি থেকে আহমেদাবাদে আনা হচ্ছে গুজরাটে ব্রিজ বিপর্যয় (Morbi Incident) মৃত হাবিবুল শেখের দেহ। সেখান থেকে বিমানে ফেরানো হবে রাজ্যে। উল্লেখ্য রবিবার, ছট পূজার দিন হঠাতই প্রায় ৪০০ জন মানুষ সহ সেই ঝুলন্ত সেতু ভেঙে পড়ে মাছু নদীতে। সেই ৪০০ জনের মধ্যে ১৩৪ জন এর মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। তাদেরই একজন ছিলেন হাবিবুল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন