নজরবন্দি ব্যুরোঃ গুজরাটের মচ্ছু নদীতে কেবল ব্রিজ ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা একশো ছাড়িয়ে গেল। সোমবার সকালে গুজরাটের স্বরাষ্ট্রমন্ত্রী হর্ষ সাঙ্ঘভি বলেছেন, এখনও পর্যন্ত ১৩২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে ফৌজদারি মামলা দায়ের করেছে গুজরাট সরকার।
আরও পড়ুনঃ ফের টলিউড হারাল এক অভিনেত্রীকে, চলে গেলেন সোনালী চক্রবর্তী
প্রায় ১৭৭ জনকে উদ্ধার করা হয়েছে এবং বিভিন্ন উদ্ধারকারী দলগুলি এখনও নিখোঁজ মানুষের সন্ধান চালিয়ে যাচ্ছে। যখন এই ঝুলন্ত ব্রিজের তাঁর ছিঁড়ে যায় তখন নারী ও শিশুসহ প্রায় ৫০০ লোক ছিলেন ব্রিজের উপরে। ব্রিজ ভেঙে নদিতে পরে যান তাঁরা।

আহমেদাবাদ থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত ১৫০ বছরের পুরনো ব্রিজে অনেকেই ছট পূজোর অনুষ্ঠান করছিলেন। সেতু ভেঙে যাওয়ার পরে মানুষ একে অপরের উপরে পড়ে যায়। ভিডিওতে অনেককে মরিয়া হয়ে সেতুর বেঁচে থাকা অংশ আঁকড়ে থাকতে দেখা গেছে।

কেবল ব্রিজ ভাঙার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৩২, আর্থিক সাহায্য ঘোষণা মোদীর

পাশাপাশি দেখা যায় কিছু মানুষ সাঁতার কেটে পারে ওঠার চেষ্টা করছেন।এই ঘটনায় মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করা হয়েছে। মৃতদের পরিবারকে ৪ লক্ষ টাকা করে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছে গুজরাত সরকারও।



