নজরবন্দি ব্যুরোঃ ফের টলিউড হারাল এক অভিনেত্রীকে। প্রয়াত হলেন অভিনেত্রী সোনালী চক্রবর্তী । কয়েকদিন ধরেই গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন তিনি। এক সময় তাঁকে ভেন্টিলেসানেও দেওয়া হয়েছিল।
আরও পড়ুনঃ আবার বাড়তে চলেছে পাউরুটির দাম, কবে থেকে জানুন


সেখান থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। কাজ শুরু করেন ধারাবাহিকে। কিন্তু ফের তিনি অসুস্থ হয়ে পড়েন। শুক্রবার থেকে হাসপাতালে ভর্তি করা হয় অভিনেত্রী সোনালি চক্রবর্তীকে। সোমবার ভোর ৪টেয় শেষ নিশ্বাস ত্যাগ করেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী।

তাঁর স্বামী শঙ্কর চক্রবর্তী ফেসবুকে খবরটি জানিয়েছেন। অভিনেত্রীর মৃত্যুর খবরে ইতিমধ্যেই শোকের ছাড়া নেমে এসেছে টলিপাড়ায়। প্রসঙ্গত, বাংলা টেলিভিশন জগতের স্বনামধন্য অভিনেত্রী ছিলেন সোনালী চক্রবর্তী। তবে নায়িকা হিসেবে যতটা না জনপ্রিয়তা অর্জন করেছিলেন তার চেয়ে অনেক বেশি জনপ্রিয় ছিলেন খলনায়িকা হিসেবে।



ফের টলিউড হারাল এক অভিনেত্রীকে, চলে গেলেন সোনালী চক্রবর্তী

একাধিক ছবিতে অভিনয় করেছেন সোনালী। ‘হারজিত’- ছবিতে নায়িকার সৎ মায়ের ছবিতে অভিনয় করে প্রশংসা কুড়িয়েছিলেন অভিনেত্রী। এবং বন্ধন ছবিতে অভিনয় করে সকলের মন জয় করে নিয়েছিলেন সোনালী। তবে বেশ অনেকদিন ধরেই বড়পর্দা থেকে সরে এসেছিলেন সোনালী।







