নজরবন্দি ব্যুরোঃ আবার বাড়তে চলেছে পাউরুটির দাম। ওয়েস্ট বেঙ্গল বেকার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়, আটা, ময়দা এবং চিনির মূল্যবৃদ্ধির কারণে পাউরুটির দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে তারা।
আরও পড়ুনঃ জয়শঙ্করের পরিবারের পাশে ইস্টবেঙ্গল, সমস্ত সাহায্যের আশ্বাস দিলেন ক্লাব কর্তারা


দাম বাড়ছে আগামী ২০ নভেম্বর থেকে। পাউন্ড প্রতি ৪ টাকা করে দাম বাড়ানো হচ্ছে। কাঁচামালের দাম অস্বাভাবিক হারে বৃদ্ধি পাওয়ায় পাঁউরুটি তৈরিতে খরচ বাড়ছে। তাই বাধ্য হয়েই ক্রেতাদের থেকে বাড়তি দাম নেওয়া হচ্ছে। এক পাউন্ড পাঁউরুটির দাম এখন ২৮ টাকা। তা বেড়ে দাঁড়াচ্ছে ৩২ টাকায়।
হাফ পাউন্ড পাঁউরুটি কিনতে এখন খরচ হয় ১৪ টাকা। এবার তা মিলবে ১৬ টাকায়। তার চেয়েও কম অর্থাৎ কোয়ার্টার পাউন্ড বা ১০০ গ্রাম পাঁউরুটি সাড়ে ৭ টাকায় এখন কিনতে পারছেন। কিন্তু ২০ নভেম্বরের পর থেকে তার দাম বেড়ে হবে সাড়ে ৮টাকা।বেকারি মালিকদের জয়েন্ট অ্যাকশন কমিটির সম্পাদক তথা বিধায়ক ইদ্রিশ আলি বলেন,
আবার বাড়তে চলেছে পাউরুটির দাম, কবে থেকে জানুন
”বেকারি শিল্প অত্যন্ত সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। কাঁচামালের দাম অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে। খরচ সামাল দিতে সব ধরনের পাঁউরুটির দাম বাড়াতে হচ্ছে। বেকারি শিল্পকে বাঁচাতেই এই সিদ্ধান্ত। সকলের কাছে আবেদন, আপনারা সহযোগিতা করুন।”









