নজরবন্দি ব্যুরোঃ শনিবার হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল-মোহনবাগান। ওই দিনেই ডার্বি দেখতে আসা বাগুইআটি বাসিন্দা জয়শঙ্কর সাহার হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়। ঘটনাকে কেন্দ্র করে শোকের ছায়া নেমে এসেছিল ময়দানে। রবিবার জয়শঙ্করের পরিবারের পাশে ইস্টবেঙ্গল কর্তারা। ক্লাবের তরফে জয়শঙ্কেরর পরিবারের পাশে থাকার আশ্বাস দেওয়া হয়েছে। এমনকি তাঁর সন্তানের দায়িত্ব নিয়েছেন কর্তারা।
আরও পড়ুনঃ India vs South Africa: ভারতের টপ অর্ডার দুরমুষ করলেন এনগিডি, প্রোটিয়াদের অস্ত্র পেসাররা
গতকাল সল্টলেক স্টেডিয়ামে উপস্থিত হন জয়শঙ্কর। কিন্তু হঠাৎই অসুস্থ হয়ে পড়েন তিনি। দর্শক আসনে থাকা সমর্থকরা তাঁকে সুস্থ করার চেষ্টা করেন। এরপর আমরি হাসপাতালে ভর্তি করা হয়ে তাঁকে। কিন্তু বাঁচানো যায়নি। চিকিৎসকদের তরফে জানানো হয়েছে, হৃদরোগে মৃত্যু হয়েছে তাঁর।

পুলিশের তরফে জয়শঙ্করের মৃতদেহ গতকাল ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছিল। আরজিকর হাসপাতালে দেখা করতে যান ইস্টবেঙ্গলের ক্লাব কর্তারা। উপস্থিত ছিলেন দেবব্রত সরকার। কয়েকজন ক্লাব কর্তারা যান জয়শঙ্করের বাগুইয়াটির বাড়িতে। ক্লাবের তরফে সমস্ত রকম সাহায্যের আশ্বাস দেওয়া হয়েছে।
ক্লাবের তরফে জানানো হয়েছে, এত কম বয়েসে এই ঘটনা সত্যি খুব দুঃখজনক। আমরা জয়শঙ্কর সাহার বিদেহী আত্মার শান্তি কামনা করি। তিনি যেখানেই থাকুন, ভালো থাকুন। আমরা ভবিষ্যতে তাঁর পাশে সবসময় থাকবো। এটুকু আশ্বাস দিলাম।
জয়শঙ্করের পরিবারের পাশে ইস্টবেঙ্গল, পরিবারের সমস্ত দায়িত্ব নিল ক্লাব

একইসঙ্গে আরও জানানো হয়েছে, আগামী দিনে ওর পরিবারের সঙ্গে সন্তানের শিক্ষার ক্ষেত্রে যদি কোনো প্রয়োজন পড়ে, সেখানেও আমরা পাশে থাকবো। আমাদের একজন প্রতিনিধিকে পরিবারের সঙ্গে কথা বলিয়ে দিয়েছি, যে কোনো সুবিধা অসুবিধায় আমাদের ওই প্রতিনিধি তাদের পাশে থাকবেন। আমরাও তাঁর মাধ্যমে সবসময় যোগাযোগ রাখব।



