দার্জিলিংয়ের ভানু ভবনে জিটিএর চিফ এক্সিকিউটিভ হিসেবে শপথ নেন অনীত থাপা। সেই অনুষ্ঠানের মঞ্চ থেকেই রাজ্যপাল জানান , ২০১৯ সাল থেকে জিটিএতে যে দুর্নীতির অভিযোগ উঠেছে তার অডিট হওয়া উচিত এবং এখন থেকে প্রতিবছর সমস্ত খরচের অডিট করাতে হবে। দুর্নীতিতে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেওয়া হবে। বার্তা রাজ্যপালের।
মুখ্যমন্ত্রী বলেন, আপনাদের কথা দিতে হবে পাহাড়কে আর অশান্ত হতে দেবেন না। পাহাড়ে শান্তি থাকলেই পাহাড়ের অর্থনৈতিক উন্নতি সম্ভব। আপনারা দেখুন পাহাড়ে যদি একটি হোম স্টে হয়, তাহলে তার আয় কত হয়।
১০ বছর পর ফের জিটিএ নির্বাচন সফল হয়েছে। আগামী ১২ তারিখ পাহাড়ে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠান। জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই পাহাড়ে উপস্থিত হবেন তিনি।
উত্তাপের আঁচ সরিয়ে আজ পাহাড়ে চলছে জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু নির্বাচনে ভোট দিতে আসেন কার্শিয়াং কেন্দ্রে ভোট দিলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। কিন্তু ভোট বয়কট করলেন বিমল গুরুং। গোপন সূত্রে খবর, নির্বাচন মিটলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি।
এখনও তাঁর বক্তব্য জিটিএ চুক্তি অনুযায়ী বাড়তি ক্ষমতা না দিয়ে পাহাড়ের মানুষের সঙ্গে বঞ্চনা করছে সরকার। তাই আমরণ অনশনের বসছেন তিনি। এমনকি জিটিএর বিরোধিতায় বিজেপিকে আহ্বান গুরুংয়ের।
জিটিএ একটি অসাংবিধানিক বোর্ড। এর কাছে কোনও ক্ষমতা নেই । জিটিএ আইন তৈরিতে সক্ষম নয়। আগামী দিনে জিটিএ নির্বাচনের বিরুদ্ধে পথে নেমে আন্দোলন হবে। নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হতেই হুঙ্কার দিলেন দার্জিলিংয়ের বিজেপি সাংসদ রাজু বিস্ত।