GTA: জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, আনীতের আমন্ত্রণে সাড়া

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ১০ বছর পর ফের জিটিএ নির্বাচন সফল হয়েছে। আগামী ১২ তারিখ পাহাড়ে জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠান। জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শোনা যাচ্ছে, জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানের আগেই পাহাড়ে উপস্থিত হবেন তিনি।

আরও পড়ুনঃ Bhatpara Blast: দুই দিনের মাথায় ফের বিস্ফোরণ, কেঁপে উঠল ভাটপাড়া

উল্লেখ্য, কিছুদিন আগেই শেষ হয়েছে জিটিএ নির্বাচন। নির্বাচনে অনীত থাপার দল ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা। ৪৫ টি আসনের মধ্যে অনীত থাপার দল পেয়েছে ২৭ টি আসন। ১০ টি আসনে লড়াই করে ৫ টি আসন পেয়েছে তৃণমূল। অজয় এডওয়ার্ডের দল হামরো পার্টি পায় ৮ টি আসন।

সম্প্রতি নবান্নে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন অনীত থাপা। বৈঠকের পরে অনীত বলেন, “মুখ্যমন্ত্রী পাহাড়ের বিষয়গুলি সবই জানেন। নতুন করে তাঁকে বিশেষ কিছু বলার নেই। পাহাড়কে এখন সঠিক পথে এগিয় নিয়ে যেতে হবে। গত পাঁচ বছরে অনেক প্রশাসনিক কাজই থমকে রয়েছে। সেগুলিকে সচল করলেই পাহাড়ে উন্নয়নের কাজ তরাণ্বিত হবে”।  সবকিছু ঠিকঠাক থাকলে মুখ্যমন্ত্রী শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকতে পারেন মুখ্যমন্ত্রী। তখনই জানিয়েছিলেন অনীত থাপা।

জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, বোর্ড গঠন করবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 
জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, বোর্ড গঠন করবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা

এখন শোনা যাচ্ছে, মুখ্যমন্ত্রী শৈলশহরে উপস্থিত হবেন। দার্জিলিংয়ের চৌরাস্তায় হবে শপথ গ্রহণ। শোনা যাচ্ছে, তৃণমূলের জোট সঙ্গী হিসাবে অনীত থাপাদের তরফে বিনয় তামাংদের জায়গা দেওয়া হতে পারে। যদিও এবিষয়ে কোনও পক্ষই মুখ খোলেনি। ৭ জুলাই কেন্দ্রীয় কমিটির বৈঠক ডাকা হয়েছে। সেখানেই স্থির হবে কে কোন পদে বসবে।

জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, বোর্ড গঠন করবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 

জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, বোর্ড গঠন করবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা 
জিটিএর শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকছেন মুখ্যমন্ত্রী, বোর্ড গঠন করবে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চা

উল্লেখ্য, ২০১২ সালে জিটিএর ক্ষমতায় এসেছিল গোর্খা জনমুক্তি মোর্চা। ২০১৬ সালে বিমল গুরুং এবং ওশন গিরিদের পদত্যাগের পরেই উত্তপ্ত হয়ে ওঠে পাহাড়। এরপর ২০২২ সালে হল নির্বাচন। ১০ বছর পর শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা মমতা বন্দ্যোপাধ্যায়ের।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত