নজরবন্দি ব্যুরোঃ ঘোষণা কর্মসূচি অনুযায়ী আজ থেকে পাহাড়ে অনশনে বসছেন গোর্খা জনমুক্তি মোর্চার প্রধান বিমল গুরুং। এখনও তাঁর বক্তব্য জিটিএ চুক্তি অনুযায়ী বাড়তি ক্ষমতা না দিয়ে পাহাড়ের মানুষের সঙ্গে বঞ্চনা করছে সরকার। তাই আমরণ অনশনের বসছেন তিনি। এমনকি জিটিএর বিরোধিতায় বিজেপিকে আহ্বান গুরুংয়ের।
আরও পড়ুনঃ সমাজবাদীর রাজ্যসভার সাংসদ হচ্ছেন কপিল সিবাল, বড় ধাক্কা কংগ্রেসে


এদিন অনশনে বসার আগে গোর্খা জনমুক্তি মোর্চার নেতা বলেন, সরকারের কথা ছিল তরাই এলাকার ৩৯৬ টি মৌজা জিটিএর অন্তর্ভুক্ত করতে হবে। কিন্তু সেই দাবি মানা হয়নি। সরকার গুরুত্ব দিচ্ছে না। আমি চাই দ্রুত এ বিষয়ে সরকার হস্তক্ষেপ করুক।
তাঁর যুক্তি, মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেছিলেন পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধান করবেন। সেকথা কেন্দ্র সরকার আমাদেরকে আগে বলেছিল। কিন্তু কেন্দ্র সরকারের ওপর আমাদের কোনও বিশ্বাস নেই। এখন এই সরকারও কর্ণপাত করতে চায় না। তাই আমি আমরণ অনশন কর্মসূচি চালানোর সিদ্ধান্ত নিয়েছি।



গুরুং আশাবাদী, ২০২৪ এবং ২০২৬ এর জন্য সুসম্পর্কের কথা ভেবে শরীক দল সিদ্ধান্ত নেবে। তবে শান্তিপ্রিয়ভাবে পাহাড়ে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানিয়েছেন গুরুং। তাঁর কথায়, এতদিন যুব সংগঠন অনশন কর্মসূচি চালিয়ে গেছে। এখন তিনি অংশগ্রহণ করছেন।
জিটিএর বিরোধিতায় বিজেপিকে আহ্বান গুরুংয়ের, পাল্টাচ্ছে পাহাড়ের সমীকরণ

একই দাবীতে সরব হয়েছে বিজেপি এবং জিএনএলএফ। গতকাল সর্বদলীয় বৈঠকে উপস্থিত ছিলেন না দুই দল। পরে রাদস্তায় নেমে বিক্ষোভের কথা হুঁশিয়ারি দেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ত। এবিষয়ে সকল দলগুলিকে একই মঞ্চে এসে আন্দোলনের জন্য আহ্বান জানিয়েছেন গুরুং। তাঁর কথায়, সবাইকে একজোট হয়ে আওয়াজ তুলতে হবে।








