নজরবন্দি ব্যুরোঃ উত্তাপের আঁচ সরিয়ে আজ পাহাড়ে চলছে জিটিএ এবং শিলিগুড়ি মহকুমা পরিষদের নির্বাচন। সকাল সাতটা থেকে শুরু নির্বাচনে ভোট দিতে আসেন কার্শিয়াং কেন্দ্রে ভোট দিলে ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার সভাপতি অনিত থাপা। কিন্তু ভোট বয়কট করলেন বিমল গুরুং। গোপন সূত্রে খবর, নির্বাচন মিটলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে পারেন তিনি।
আরও পড়ুনঃ Uttarpradesh: অখিলেশ গড় মাতাচ্ছেন ভোজপুরী অভিনেতা নিরাহুয়া, উত্তরপ্রদেশে ফের গেরুয়া ঝড়


রবিবার ভোট চলাকালীন গুরুং বলেন, এই ভোটদান প্রক্রিয়া একেবারেই পাহাড়ের মানুষের জন্য নয়। আমি প্রথম থেকেই যেভাবে আমার মতামত দিয়েছিলাম, আমি এখনো তাই বলছি। আমি এই জিটিএ ভোটকে কোনভাবেই সমর্থন করব না। আমি আমার পরিবারের সবাইকে অনুরোধ করেছি এবং আমার অনুগামী এবং আমাকে যারা ভালবাসেন তাঁদেরকে অনুরোধ করছি তারা যেন কেউ ভোট না দেন। কারণ, এই ভোট পাহাড়ের মানুষের মঙ্গলের জন্য নয়। এই ভোটে পাহাড়ের কোন উন্নয়ন হবে না।

গুরুঙ্গ আরও বলেন, আমি অসুস্থ থাকা অবস্থায় আমার বহু অনুগামী আমাকে দেখতে এসেছিলেন। আমাকে যাঁরা ভালোবাসেন তাঁরাও। আমি সবাইকেই অনুরোধ করেছি এই ভোটে তারা যেন কোনভাবেই অংশ না নেন। আবার সুস্থ হলেই আন্দোলনে নামবেন তিনি। তবে কি বিজেপির সঙ্গে আলোচনা করবেন তিনি?


গোপন সূত্রে খবর, বিমল গুরুং বিজেপির সঙ্গে কথা বলতে আর আগ্রহী নন। এই নির্বাচনের পরে তিনি কলকতায় মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সাথে দেখা করতে যেতে পারেন। ২০১২ সালের নির্বাচনের ১০ বছর পর জিটিএ নির্বাচন হচ্ছে। ভোটে না অংশগ্রহণ করলেও ভোটের খোঁজ নিচ্ছেন তিনি।
ভোট বয়কট করলেন বিমল গুরুং, ফের উত্তপ্ত হচ্ছে পাহাড়

রবিবার সকাল থেকেই উত্তপ্ত ছিল শিলিগুড়ি মহকুমা পরিষদের ভোট পরিস্থিতি। ভোট শুরুর আগেই ফাঁসিদেওয়া ব্লকের চটহাটে নির্দল প্রার্থীর পোলিং এজেন্টকে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এমনকি কোথাও হাতাহাতিতে জড়ায় তৃণমূল-বিজেপি।








