‘চুক্তিভিত্তিক অস্থায়ী সেনা’ নিয়োগ বা অগ্নিপথ প্রকল্পের বিরোধিতায় রণক্ষেত্র হয়ে ওঠে দেশের একাধিক রাজ্য। দিল্লি, উত্তরপ্রদেশ, হরিয়ানা, বিহার, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং উত্তরাখণ্ডে শুরু হয়েছে আন্দোলন। সবথেকে বেশী প্রভাব পড়েছে বিহারে। অগ্নিপথ ঘিরে অগ্নিগর্ভ গোটা বিহার।
বুধবারের পর বৃহস্পতিবারেও বিহারের নানা প্রান্তে চরম বিক্ষোভ। রেল এবং সড়ক অবরোধ জারি রয়েছে। একাধিক জায়গায় ট্রেন জ্বাকলিয়ে দেওয়া অভিযোগ উঠেছে। জ্বলন্ত ট্রেনের ছবি ধরা পড়েছে ছাপরা এবং আরা জেলায়। ভাবুয়ায় রেললাইনের ওপর দাঁড়িয়ে থাকা একটি ট্রেনে আগুন লাগিয়ে দেওয়ার ছবি প্রকাশ্যে এসেছে।
পাশের ফ্ল্যাটের এক তরুণীকে বিয়ে করতে চেয়েছিলেন ২৭ বছরের যুবক শুভম দীক্ষিত। কিন্তু বিয়ের প্রস্তাব প্রত্যাখান করে মেয়েটি। তাই ক্ষোভে পাশের ফ্ল্যাট জ্বালিয়ে দেয় শুভম। ঘটনায় তরুণী বেঁচে গেলেও আগুনে ঝলসে মৃত্যু হয় ৭ জনের। ইন্দোরের বিজয় নগরের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে নৃশংস হত্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়ি। এবার প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের রাতে টোটো এবং বাইকে করে বোমা আনা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল দুটি টোটো এবং একটি বাইক।