Park Circus: বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, নিহত দুই

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শুক্রবার ভরদুপুরে পার্ক সার্কাসে বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি। নিহত দুই জন। এর মধ্যে এক পুলিশ কর্মী বলে জানা গেছে।

আরও পড়ুনঃ kolkata Metro: পরীক্ষায় পাশ করলেই পরিষেবা শুরু করবে মেট্রোর চিনা রেক

নিহত পুলিশ কর্মীর পাশে রাইফেল পড়ে থাকতে দেখা যায়। কিছুটা দূরেই এক মহিলার দেহ। জানা গেছে, বাংলাদেশ হাইকমিশনের গার্ড হিসাবে কাজ করতেন ওই পুলিশকর্মী।

স্থানীয় বাসিন্দাদের দাবি, বাংলাদেশের হাইকমিশনের অফিস থেকে বেরিয়ে এসে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করেন ওই পুলিশকর্মী। দ্রুত ওই এলাকা ছেড়ে পালাতে শুরু করেন বাসিন্দারা। তখনই রাস্তা দিয়ে আসছিলেন এক মহিলা। স্থানীয়দের দাবী, পুলিশ কর্মীর গুলিতে এক মহিলার মৃত্যু হয়ত। এরপর নিজেকে গুলি করেন পুলিশ কর্মী।

বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, উপস্থিত পুলিশ বাহিনী 
বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, উপস্থিত পুলিশ বাহিনী

প্রায় ছয় থেকে আট রাউন্ড গুলি বলে জানা গিয়েছে। তবে কী কারণে নিরাপত্তারক্ষী গুলি চালালেন তা এখনও জানা যায়নি। এদিকে পার্ক সার্কাসে এদিন বিপুল সংখ্যক মানুষের জমায়েত চলছে। তার মধ্যেই এই ঘটনা উত্তেজনা ছড়িয়েছে।

বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, উপস্থিত পুলিশ বাহিনী 

বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, উপস্থিত পুলিশ বাহিনী 
বাংলাদেশ হাইকমিশনের সামনে চলল এলোপাথাড়ী গুলি, উপস্থিত পুলিশ বাহিনী

খবর পেয়ে ছুটে আসেন পুলিশকর্মীরা। মিনিট ২০ এর মধ্যে ঐ এলাকায় বিরাট পুলিশ বাহিনী উপস্থিত হয়েছে। মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া শুরু হয়েছে। উপস্থিত হয়েছে লালবাজারের পুলিশ আধিকারিকরা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত