kolkata Metro: পরীক্ষায় পাশ করলেই পরিষেবা শুরু করবে মেট্রোর চিনা রেক

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শেষ হলে আরও গোটা দুই পরীক্ষা। তাতে পাশ করলে অবশেষে কলকাতা মেট্রোয় যাত্রী নিয়ে শুরু করবে চিনের ডালিয়ান রেক। ইতিমধ্যেই মধ্যরাতে সুড়ঙ্গে চলছে রেকটির মহড়া দৌড়। কয়েকদিন পর ওজন নিয়ে ছোটা শুরু করবে।

আরও পড়ুনঃ পৃথিবীর সেরা দশটি স্কুলের মধ্যে স্থান পেল হাওড়ার স্কুল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা।

মানে যাত্রীর বদলে সমপরিমাণ ওজনের বালির বস্তা রেখে ট্রেনটিকে ছুটিয়ে দেখা হবে তাতে কোনও সমস্যা হচ্ছে কিনা। ৩ বছর আগে ২০১৯ সালের মার্চে চিন থেকে কলকাতায় এসেছিল ডালিয়ান সংস্থার তৈরি মেট্রো রেক।

2 8

কিন্তু বিভিন্ন জটিলতায় এতদিন ওই রেকের পরীক্ষা-নিরীক্ষার কাজ সম্পূর্ণ হয়নি। মেট্রো সূত্রের খবর, নতুন রেক এসে পৌঁছনোর পরে রেলের মানক সংস্থা ‘রিসার্চ, ডিজাইন অ্যান্ড স্ট্যান্ডার্ডস অর্গানাইজ়েশন’ (আরডিএসও)-এর নির্দেশ মেনে ৩২ রকমের পরীক্ষা করতে হয়।

পরীক্ষায় পাশ করলেই পরিষেবা শুরু করবে মেট্রোর চিনা রেক
পরীক্ষায় পাশ করলেই পরিষেবা শুরু করবে মেট্রোর চিনা রেক

সব পরীক্ষার ফল খতিয়ে দেখে কোথাও সমস্যা থাকলে তা মেরামত করতে হয়। যাবতীয় ফল ইতিবাচক হলে তার পরেই রেক ব্যবহারের ছাড়পত্র মেলে। এবার সুধু বাকি অসিলেশন ট্রায়াল বা দুলুনির পরীক্ষা এবং বস্তা দৌড়।

5 6

পরীক্ষায় পাশ করলেই পরিষেবা শুরু করবে মেট্রোর চিনা রেক

রেকটিকে ঘণ্টায় সর্বাধিক ৯০ কিলোমিটার গতিতে ছুটিয়ে দেখা হবে সেটির দুলুনির পরিমাণ কেমন। জুলাই মাসের মধ্যে যাবতীয় পরীক্ষা সম্পূর্ণ করে ছাড়পত্র পেতে পারে ডালিয়ানের প্রোটোটাইপ রেক। এই রেক ছাড়পত্র পেলে আরও ১৩টি রেক আসবে মেট্রোয়। সব রেক চললে যাত্রী সাশন্দ অনেকটাই বাড়বে বলে মনে করছেন রেল কর্তারা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত