পৃথিবীর সেরা দশটি স্কুলের মধ্যে স্থান পেল হাওড়ার স্কুল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বিশ্বের সেরা ১০ টি স্কুলের মধ্যে জায়গা করে নিল হাওড়ার একটি স্কুল। পড়ুয়াদের অনুপ্রেরণা দেওয়া এবং প্রতিকূলতা উপেক্ষা করে এগিয়ে যাওয়ার সূচকের উপর ভিত্তিকরে সমীক্ষা চালায় ইংল্যান্ডের একটি সংস্থা। সেই সমীক্ষার ভিত্তিতে বিশ্বের ১০ টি স্কুলের নাম এনলিস্টেড করা হয় প্রথম ১০-এ। সেখানে স্থান পেয়েছে কদমতলার সামারিটান মিশন স্কুল।

আরও পড়ুনঃ আগামী বছর কবে থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক, জানুন নির্ঘন্ট

ব্রিটিশ গবেষণা সংস্থার বিচারে হাওড়া কদমতলার সামারিটান মিশন স্কুল প্রথম ১০- এ জায়গা পেয়েছে বলে গর্বিত হয়েছে বাংলা তাঁর সাথে ভারতও। এ নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইট করে লিখেছেন, “আমি খুব খুশি। আমাদের হাওড়ার (Howrah) সামারিটান মিশন স্কুল বিশ্বের সেরা ১০ এমন স্কুলের তালিকায় রয়েছে যারা অন্যকে অনুপ্রেরণা জোগায়।”

Samaritan Mission School

ট্যুইটে তিনি আরও লিখেছেন, “ব্রিটিশ সমীক্ষা সংগঠন টি-ফোর এডুকেশন এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কিছু সংস্থার যৌথ উদ্যোগে এই তালিকা তৈরি হয়েছে। সমস্ত প্রতিকূলতা পেরিয়ে এই তালিকায় স্থান করে নিয়েছে হাওড়ার এই বিদ্যালয়। স্কুল কর্তৃপক্ষকে কুর্নিশ এবং সকলকে অভিনন্দন।”

EfNyt34U0AAyGGY

পৃথিবীর সেরা দশটি স্কুলের মধ্যে স্থান পেল হাওড়ার স্কুল, উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা।

Samaritan Mission School

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত