HS Examination 2023: আগামী বছর কবে থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক, জানুন নির্ঘন্ট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার দিন ঘোষিত হল। সাধারণত যেদিন উচ্চ মাধ্যমিকের ফল ঘোষণা হয়। সেদিনই জানিয়ে দেওয়া হয়ে পরের বছর কখন হবে এই পরীক্ষা। এবারেও তাঁর অন্যথা হলনা।শুক্রবার সাংবাদিক বৈঠকে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফে জানানো হয়, ২০২৩ সালের ১৪ মার্চ থেকে রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হবে।

আরও পড়ুনঃ নন নার্সিং বিভাগে চাকরি পেয়েই মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকলেন রেণু

পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য সাংবাদিক বৈঠকে জানান, পুরো পাঠক্রম অনুসরণ করেই আগামী বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে। পাশাপাশি তিনি জানিয়ে দেন, এ বছরের মতো ‘হোম সেন্টার’-এ পরীক্ষা হবে না। তিনি জানিয়েছেন, ২০২৩ সালের ১৪ মার্চ শুরু হবে পরের বছরের পরীক্ষা (HS Exam Date)। শেষ হবে ২৭ মার্চ।

1654841031 hs

এদিকে আজ, শুক্রবার ২০২২ সালের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলপ্রকাশের সঙ্গে সঙ্গেই ঘোষণা হয়ে গেল আগামী বছরের পরীক্ষার দিন। এবছরের উচ্চমাধ্যমিকের মেধাতালিকায় জেলার জয়জয়কার। ২৭২ জন আছে প্রথম দশে। ১৪৪ জন ছেলে, ১২৮ জন মেয়ে। এই বছর ২ এপ্রিল শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক। শেষ হয়েছিল ২৭ এপ্রিল। পরীক্ষা শেষ হওয়ার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ হল উচ্চমাধ্যমিকের।

HS Exam Date

মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৭ লক্ষ ৪৫ হাজার ৬৬। এর মধ্যে ছাত্র রয়েছে ৩ লক্ষ ৩৭ হাজার ২৮ জন। ছাত্রীর সংখ্যা ৪ লক্ষ ৮ হাজার ৩৮ জন। পাশের হার ৮৮.৪৪ শতাংশ। সাত জেলায় পাশের হার সবচেয়ে বিশি। পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া, কালিম্পং, বাঁকুড়া রয়েছে প্রথম সাতে।

আগামী বছর কবে থেকে শুরু হবে উচ্চ মাধ্যমিক? জানুন নির্ঘন্ট

HS Examination 2023

বিগত দু’বছর পর এই বছর নিয়ম মেনে অফলাইন মোডেই নেওয়া হয়েছিল পরীক্ষা। প্রতিটি পরীক্ষা কেন্দ্রে মানা হয়েছিল সুরক্ষাবিধি। এ বারই প্রথম ‘হোম সেন্টার’-এ উচ্চমাধ্যমিক পরীক্ষা দিলেন পরীক্ষার্থীরা। পরের বছর পরীক্ষা হবে ১৪ মার্চ। পূর্ণাঙ্গ সিলেবাসেই হবে পরীক্ষা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত