নন নার্সিং বিভাগে চাকরি পেয়েই মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকলেন রেণু

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আশ্বাস দিয়েছিলেন বুধবারই। বৃহস্পতিবারই নবান্নে বসে মুখ্যমন্ত্রী জানালেন, নিয়োগপত্র তৈরি হয়ে গিয়েছে। কোথায় কোন বিভাগে কত বেতনে চাকরি পাচ্ছেন কেতুগ্রামের রেণু খাতুন? ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে প্রথম কোচবিহারের অদিশা, পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর

পূর্ব বর্ধমানে ‘নন নার্সিং’ বিভাগে চাকরি পাচ্ছেন রেণু খাতুন। তাঁর চাকরির সুপারিশ করেছে পশ্চিমবঙ্গ হেল্থ রিক্রুমেন্ট বোর্ড। ইতিমধ্যে রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে। গ্রেড-২-তে নার্সিং বিভাগে পাস করেছিলেন রেণু। ওই গ্রেডেই থাকছেন রেণু।

তবে নন নার্সিং বিভাগে নিয়োগ করা হবে তাঁকে। গ্রেড-২ নার্সিং বিভাগের যা বেতন কাঠামো, সেটাই পাবেন রেণু। মাসিক ২৯,৮০০ টাকা বেতন পাবেন রেণু। নবান্নে সাংবাদিকে বৈঠকে জানান মুখ্যমন্ত্রী। হাসপাতালে শুয়ে এই খবর পেয়েই মুখ্যমন্ত্রীকে মা বলে সম্বোধন করে রেণু বললেন,

“আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই।” পূর্ব বর্ধমানের কেতুগ্রামের বাসিন্দা রেণু খাতুন । নিজের কঠোর পরিশ্রমে সরকারি চাকরি পেয়েছিলেন। কিন্তু স্রেফ নিরাপত্তহীনতার কারণে স্বামী কেটে নিয়েছে হাত। সেই থেকে হাসপাতালের বেডেই লড়াই চালাচ্ছেন রেণু। এই খবর পেয়েই আবেগে ভেসেছেন রেণু।

নন নার্সিং বিভাগে চাকরি পেয়েই মুখ্যমন্ত্রীকে মা বলে ডাকলেন রেণু

তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমার চাকরির ব্যবস্থা করে দিয়েছেন। উনি নিয়োগপত্রও পাঠিয়েছেন। উনি আমার মায়ের মতো করে পাশে দাঁড়িয়েছেন। আমি একবার মায়ের সঙ্গে দেখা করতে চাই।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন