Kolkata Tram Fire: নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন, বিপদে যাত্রীরা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহর কলকাতায় অগ্নিকাণ্ডের ঘটনা। প্রথমে একটি বিকট আওয়াজ। এরপরেই রাস্তার ওপর দাউদাউ করে জ্বলছে চলন্ত ট্রাম। আতঙ্কিত যাত্রীরা। শুক্রবার নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন লাগার ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে।

আরও পড়ুনঃ SSC: শিক্ষক নিয়োগ মামলায় সিবিআই অনুসন্ধানকে চ্যালেঞ্জ, ডিভিশন বেঞ্চে গেল কমিশন

শুক্রবার নোনাপুকুর ট্রাম ডিপোর কাছে এজিসি বোস রোডের ওপর চলন্ত একটি বাতানুকুল ট্রামে আগুন লেগে যায়। সেই সময় ট্রামের ভিতরে ছিলেন যাত্রীরা। ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। হুড়োহুড়ি করে ট্রাম থেকে নামতে চান যাত্রীরা।

নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন, ব্যাপক চাঞ্চল্য 

নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন, ব্যাপক চাঞ্চল্য 
নোনাপুকুরে চলন্ত ট্রামে আগুন, ব্যাপক চাঞ্চল্য 

জানা গিয়েছে, গড়িয়াহাট থেকে ধর্মতলার দিকে যাচ্ছিল ট্রামটি। এজিসি বোস রোড থেকে বাম দিক ধরতেই আগুন লেগে যায়। যাত্রীদের বক্তব্য, কোনওরকম প্রাণে বাঁচেন তাঁরা। কিন্তু দমকল পৌঁছাতে অনেকটা সময় লেগে যায়। পরে স্থানীয় বাসিন্দাদের উদ্যোগে পুরসভার জলের গাড়ি ব্যবহার করে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর