নজরবন্দি ব্যুরোঃ বিধ্বংসী আগুন ট্যাংরায়। ট্যাংরার ক্রিস্টোফার রোডের একটি বস্তিতে আগুন লেগে যাওয়ায় আতঙ্ক ছড়াল এলাকায়। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে দমকলের পাঁচটি ইঞ্জিন। এই নিয়ে একমাসে দ্বিতীয়বার আগুন লাগল ওই এলাকায়। স্থানীয়দের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে।
আরও পড়ুনঃ Prashant Kishore: কংগ্রেস বিরোধী চন্দ্রশেখরের সঙ্গে বৈঠকে পিকে, পেলেন জোট গড়ার দায়িত্ব?
ট্যাংরায় ২৫ নম্বর ক্রিস্টোফার রোডের এই এলাকাটি অত্যন্ত ঘিঞ্জি। সেখানেই রবিবার দুপুরে আগুন লেগে যায়। আশঙ্কার বিষয় হল ঘন ঘন বিস্ফোরণের শব্দ পাওয়া যাচ্ছে ঘটনাস্থল থেকে। ৩ কিলোমিটার দূর থেকে দেখা যাচ্ছে ধোঁয়া। স্থানীয়দের আশঙ্কা, গ্যাস সিলিন্ডার ফেটেই শব্দ পাওয়া যাচ্ছে। দমকলের আরও কয়েকটি ইঞ্জিন সেখানে যাচ্ছে।

ট্যাংরার ওয়াটারপ্রুফ কাপড়ের গুদামে আগুন লেগেছে বুলে জানতে পারা যায় । বিধ্বংসী আগুনে ছারখার হয়ে যায় গুদাম। আগুনের দাপটে গুদামের দেওয়ালে ফাটল দেখা দেয়। ঘটনাস্থলে দমকলের ১৫টি ইঞ্জিন আসে। দীর্ঘক্ষণ আগুনে জ্বলতে থাকে গুদাম। এদিকে ঘিঞ্জি এলাকায় আগুন নেভাতে সমস্যা হয়।
এক মাসে দ্বিতীয়বার,ট্যাংরায় বিভৎস আগুন

দীর্ঘক্ষণ আগে আগুন লাগলেও, দমকলের দেরিতে আসার কারণে সাধারণ মানুষের মধ্যে ক্ষোভ দেখা দেয়। আগুন নেভাতে গিয়ে স্থানীয়দের ক্ষোভের মুখে পড়েন তাঁরা। বেশ কয়েকজন দমকল কর্মীকে মারধর করা হয় বলেও অভিযোগ। আগুনের এতটাই তাপ ছিল যে হাতে রুমাল চাপা দিয়ে আগুন নেভানোর কাজ চালাতে হয়।ঘিঞ্জি এলাকায় কীভাবে দিনের পর দিন চলছিল গুদাম? কোনও অগ্নিনির্বাপন ব্যবস্থা ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে।



