নজরবন্দি ব্যুরোঃ ২১ মার্চ রামপুরহাটের বগটুই গ্রামে নৃশংস হত্যায় ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় পুড়িয়ে দেওয়া হয়েছে একাধিক বাড়ি। এবার প্রত্যক্ষদর্শীদের বয়ানে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। প্রত্যক্ষদর্শীদের তরফে জানানো হয়েছে, হত্যাকাণ্ডের রাতে টোটো এবং বাইকে করে বোমা আনা হয়েছিল। ব্যবহার করা হয়েছিল দুটি টোটো এবং একটি বাইক।
আরও পড়ুনঃ যৌন হেনস্তা! কোরিওগ্রাফার গণেশ আচার্যর বিরুদ্ধে চার্জশিট পেশ করল পুলিশ
প্রত্যক্ষদর্শীদের অভিযোগ, ওই টোটো এবং বাইকগুলি পরে বগটুইয়ের পাশে কুমারডাহ গ্রামে ফেলে যায় দুষ্কৃতীরা। এখনও অবধি সিবিআই তা বাজেয়াপ্ত করেনি বলে জানাচ্ছেন গ্রামবাসীরা। টোটো দুটির মালিক মিলন বলে জানা গিয়েছে। পেট্রোল পাম্প থেকে পেট্রোল আনা হয়েছিল বলে জানাচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। পুলিশকে জানানো হয়েছিল। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন ওই দিন ভাদু শেখের লোকেরাই হামলা চালিয়েছিল।

বগটুই কাণ্ডে তদন্তে নেমে ফরেন্সিক সাইকো অ্যানালিস্টদের সাহায্য নিচ্ছে সিবিআই। অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী অথবা সাক্ষীরা কোনও তথ্য গোপন করছে কি না তা জানার জন্যই এই ফরেন্সিক সাইকো অ্যানালিস্টদের সাহায্য নেওয়া হচ্ছে। এমনকি রামপুরহাট আদালতেও এই ফরেন্সিক সাইকো অ্যানালিস্ট ব্যবহার করা হবে।
হত্যাকাণ্ডের রাতে টোটো এবং বাইকে করে বোমা আনা হয়েছিল, বিস্ফোরক তথ্য

শনিবারও বগটুইয়ে পৌঁছলেন সিবিআই আধিকারিকরা। এদিন শেখলাল শেখ এবং মিহিলাল শেখের বাড়িতে সিবিআই আধিকারিকেরা পৌঁছেছেন। গ্রামের মানুষদেরও জিজ্ঞাসাবাদ করবেন সিবিআই অফিসাররা। গ্রাম জুড়ে শুরু হয়েছে তল্লাশি।



