বকেয়া বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, অল্পদিনেই নিতে পারবেন নতুন বিদ্যুৎ সংযোগ। দুয়ারে সরকার প্রকল্পে উদারহস্ত রাজ্য সরকার। আজ থেকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, টানা একমাস আবারও রাজ্য জুড়ে চলবে দুয়ারে সরকার।
পুজো শেষ হলেই রাজ্যে শুরু দুয়ারে সরকার। এই মর্মে নির্দেশিকা জারি করলেন মুখ্যসচিব। ইতিমধ্যেই রাজ্যে চারটি পর্যায়ে দুয়ারে সরকার হয়ে গেছে। এই নিয়ে পঞ্চম দুয়ারে সরকার হতে চলেছে রাজ্যে।
গ্রীষ্মকালে গ্রামে ভূগর্ভস্থ জল স্তর নেমে যাওয়ার ফলে অনেক গ্রামে সাধারণ মানুষ জল পেতে সমস্যায় পড়ছেন। তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রামে গিয়ে পানীয় জল সরবরাহ করতে। শনিবার থেকে সুতির একাধিক গ্রামে আমরা পানীয় জল সরবরাহ শুরু করেছি। গোটা গ্রীষ্মকাল জুড়ে এই কর্মসূচি চলবে
সরকারের সবচেয়ে বড় প্রকল্পগুলির অন্যতম স্বাস্থ্যসাথী। সেই প্রকল্পের আওতায় প্রায় সব যোগ্য উপভোক্তাকেই আনা হয়েছে। অন্য বড় তথা খুবই খরচসাপেক্ষ প্রকল্প ‘লক্ষ্মীর ভান্ডার’-এ এ পর্যন্ত প্রায় ১ কোটি ৭৫ লক্ষ মহিলা উপভোক্তা নিজেদের নাম নথিভুক্ত করেছেন।
হারের কারণ ব্যাখা করলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। তাঁর কথায়, মানুষ দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়ে সহজে সুবিধা পেয়েছেন। যার প্রভাব সরাসরি ভোটারদের ওপর পড়েছে। ‘দুয়ারে সরকার’ –এর সুনাম জিতেন্দ্রর, তাই বিজেপি বাড়ছে অস্বস্তি।
পশ্চিমবঙ্গ সরকারের দুয়ারে কর্মসূচীর আওতায় রাজ্যবাসির বিভিন্ন সরকারি প্রকল্প গুলির সঠিক সুবিধা পাওয়ার জন্য রাজ্য তৃনমুলের পক্ষ থেকে রাজ্যের বিভিন্ন জায়গায় দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হচ্ছে।