ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু, চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রাজ্য জুড়ে চালু হতে চলেছে ‘দুয়ারে সরকার’। আগামী ১৬ ই অগাস্ট থেকে চলবে ১৫ ই নভেম্বর পর্যন্ত চলবে এই কর্মসূচী। বিভিন্ন প্রকল্পের মধ্যে এবারে যুক্ত হচ্ছে ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প’। এই প্রকল্পের জন্য আবেদন করা যাবে এই ‘দুয়ারে সরকার’ কর্মসূচীর মাধ্যমেই।

আরও পড়ুনঃ শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর

ফের 'দুয়ারে সরকার' প্রকল্প চালু
ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু

তবে এই কর্মসূচী শুরু হওয়ার আগেই সতর্ক করল নবান্ন। এই বিষয় নিয়ে নবান্নের তরফে মুখ্যসচবি দ্ব্যার্থহীন ভাষায় বলেছেন, দুয়ারে সরকার-এর জন্য সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার নাম করে যাতে কেউ টাকা না তোলে সেদিকে নজর রাখতে হবে। যথাযথ প্রচার করতে হবে।

ফের 'দুয়ারে সরকার' প্রকল্প চালু, চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন
ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু, চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন

গ্রাম পঞ্চায়েতে কোন অফিসেই এই কাজ করা যাবে না। পাশাপাশি এও মনে করানো হয়েছে, দুয়ারে সরকার একটি প্রশাসনিক বিষয়। অর্থাত্‍ সরকারি অফিস এই দুয়ারে সরকার করতে হবে। কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই দুয়ারে সরকার কাজের সঙ্গে যুক্ত থাকবে না।

সরকারি আধিকারিক রা এই কাজ করবেন। এবার দুয়ারে সরকার কর্মসূচীতে এবার যুক্ত হয়েছে ‘লক্ষ্মী ভাণ্ডার প্রকল্প’। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী বাংলার গৃবধূরাও আর্থিকভাবে স্বনির্ভর হতে চলেছেন। মুখ্যমন্ত্রী স্পষ্ট জানাচ্ছেন, ৬০ বছর পর্যন্ত যে কেউ আবেদন করতে পারবেন।

চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন
চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন

টাকা পাওয়া যাবে ১ সেপ্টেম্বর থেকেই। ২৫ থেকে ৬০ বছর বয়স পর্যন্ত সব মহিলাই পাবেন। যদিও ব্যতিক্রমও আছে, কারা এই টাকা পাবেন, কারা পাবেন না? স্বাস্থ্যসাথী স্কিমে যারা ইতিমধ্যেই নথিভূক্ত রয়েছেন সেই সমস্ত মহিলারাই লক্ষীর ভান্ডার এর সুবিধা পাবেন গ্রামীণ এবং শহরাঞ্চলে।

ফের ‘দুয়ারে সরকার’ প্রকল্প চালু, চলবেনা কোন দাদাগিরি, জানালো নবান্ন

রাজ্যের বাসিন্দা হতে হবে আবেদনকারীকে। বয়স ২৫ থেকে ৬০ এর মধ্যে হতে হবে। সরকারি কর্মচারী বা অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কেন্দ্রের ও রাজ্যের, কোনও স্বশাসিত সংস্থা, সরকারি নিয়ন্ত্রিত কোনও সংস্থা, পঞ্চায়েত, মিউনিসিপালিটি, শিক্ষক, শিক্ষাকর্মী, সরকারি স্কুলগুলির ক্ষেত্রে বা যদি কেউ নিয়মিত বেতন বা পেনশন পান তাঁরা এই সুবিধা পাবেন না।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত