শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস আজ,  ১৯০৮ সালের ১১ই আগস্ট ফাঁসি হয়েছিল মহান বিপ্লবীর, দেশের জন্য নিবেদিত প্রাণ ফাঁসির আগে গেয়েছিলেন, একবার বিদায় দে মা ঘুরে আসি… মাত্র ১৮ বছর বয়সে প্রফুল্ল চাকীর সঙ্গে ব্রিটিশ ম্যাজিস্ট্রেট কিংসফোর্ডকে গুপ্ত হত্যায় গিয়েছিলেন ক্ষুদিরাম। গাড়ি চিনতে ভুল হওয়াতেই ঘটেছিল বিপত্তি।

আরও পড়ুনঃ নিঁখোজ ছিলেন গতকাল থেকে, মাঠের পাশে মিলল পান্ডবেশ্বরের TMC কর্মীর দেহ

ভুল গাড়িতে বোমা ছোঁড়ার পর, আত্মহত্যা করেছিলেন প্রফুল্ল চাকী, আর পুলিশের হাতে পড়েন ক্ষুদিরাম। মাত্র ১৮ বছর বয়সে ফাঁসির দড়ি গলায় পরেছিলেন তিনি। আজ সেই মহান বিপ্লবীর প্রয়াণ দিবস। বীর বিপ্লবীর প্রয়াণ দিবসে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন দেশের বিভিন্ন প্রান্তের মানুষ। তবে শহীদ ক্ষুদিরামের জন্ম দিবসে বাংলায় লম্বা ট্যুইট করে ইতিমধ্যে আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর
শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর

এর আগেও ভোটের আগে মোদি-শাহ মঞ্চে দাঁড়িয়ে এবং একাধিক বিষয়ে বাংলায় কথা বলেছিলেন সংক্ষিপ্ত ভাবে। রাজনৈতিক মহলগুলি তখন বলেছিল ভোটের আগে বাঙালি আবেগ কাজে লাগাতেই বাংলা ভাষাকে ব্যবহার করছেন তাঁরা। গত ডিসেম্বরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ক্ষুদিরাম বসুর মাসির বাড়িতে থাকা বিপ্লবীর মূর্তিতে মাল্যদান করেছিলেন।

শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর
শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর

কথা বলেছিলেন পরিবারের লোকজনের সঙ্গে। সেই সময়েও ক্ষুদিরাম প্রসঙ্গে শাহ বলেছিলেন, ”ক্ষুদিরাম বসু কেবল বাংলার নন, তিনি ভারতেরও। স্বাধীনতা আন্দোলনে তাঁর অবদান ভারতবাসী কখনও ভুলবে না।” আজ শহীদের প্রয়াণ বার্ষিকীতে মূর্তিতে মাল্যদানের ছবি দিয়ে বাংলায় লিখে ট্যুইট করেছেন তিনি।

শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর
শহীদ ক্ষুদিরামের প্রয়াণ দিবস, বাংলায় ট্যুইট শাহের, শ্রদ্ধা জ্ঞাপন মমতা-সূর্যর

অমিত শাহের ট্যুইটার হ্যান্ডেলে লেখা আছে,  ”যখন ‘বন্দে মাতরম্’ ধ্বনিও রাজদ্রোহের সামিল ছিল, তখন তরুণ বিপ্লবী ক্ষুদিরাম বসুর সাহস ও দেশপ্রেম বৃটিশ শাসনের শিকড় নাড়িয়ে দিয়েছিল। ভয় পেয়ে অল্প বয়সেই ব্রিটিশরা তাঁকে ফাঁসিতে ঝুলিয়ে দেয়। দেশের জন্য তাঁর ত্যাগ, নিষ্ঠা ও বলিদান প্রশংসনীয়। এমন অমর শহিদকে শত কোটি প্রণাম।”

নিজের ফেসবুক পেজে শদ্ধা জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, লিখেছেন ‘প্রয়াণ দিবসে সশ্রদ্ধ প্রমাণ’। সঙ্গে ছবিতে লেখা আছে একবার বিদায় দে মা গানের দু’কলি। বাম নেতা সূর্যকান্ত মিশ্র নিজের ট্যুইটার হ্যান্ডেলে ক্ষুদিরামের ছবি পোস্ট করে শ্রদ্ধা জ্ঞাপন করেছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

Arka Sana

Arka Sana

Founder & Editor, Najarbandi
16+ Years Experience • Political Reporting • Investigative Journalism • Digital Publishing

অর্ক সানা একজন সাংবাদিক, সম্পাদক, মিডিয়া উদ্যোক্তা ও রাজনৈতিক বিশ্লেষক। অপরাধ সাংবাদিকতা, রাজনৈতিক রিপোর্টিং, অনুসন্ধানী সাংবাদিকতা এবং ডিজিটাল নিউজ প্রকাশনায় তাঁর ১৬ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে। তিনি নজরবন্দি-র প্রতিষ্ঠাতা ও সম্পাদক।

View Full Author Profile →

বিজ্ঞাপন

আরও খবর