রাজ্যের ৭২ টি ব্লকে নেমে গেছে জলস্তর, দুয়ারে পানীয় জল নিয়ে হাজির নবান্ন!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ তীব্র গরমে নাজেহাল অবস্থা বাঙালির। গতকাল বৃষ্টি হলেও বাতাসে আদ্রতার পরিমান কমার কোন নামগন্ধ নেই। জেলায় জেলায় শুরু হয়েছে তীব্র জলকষ্ট। এলাকাবাসীদের অবস্থা কার্যত শোচনীয়। গরমকাল পড়তেই ৯ টি জেলার বিভিন্ন ব্লকে ভূগর্ভস্থ জলস্তর নামতে শুরু করেছে। আর তার ফলে অসুবিধার মধ্যে পড়েছেন এই জেলার কয়েক লক্ষ বাসিন্দা। সেই কারনেই রাজ্য সরকার নতুন প্রকল্প নিয়ে এল দুয়ারে পানীয় জল।

আরও পড়ুনঃ মসজিদে লাউডস্পিকার কেন? ৫৪ হাজার মাইক খুলে নিল যোগী প্রশাসন।

শনিবার থেকে নবান্নের নির্দেশে মুর্শিদাবাদ জেলার বিভিন্ন খরাপ্রবণ ব্লকগুলোতে বাড়ি বাড়ি গিয়ে জল সরবরাহের কাজ শুরু করল জনস্বাস্থ্য কারিগরি দপ্তর। প্রকল্পের নাম দুয়ারে পানীয় জল প্রকল্প। নবান্ন সূত্রে খবর, রাজ্যের ন’‌টি জেলার ৭২টি ব্লকে জলস্তর মারাত্মকভাবে নেমে গেছে এবং এই সমস্ত এলাকার বাসিন্দারা পানীয় জল এবং অন্যান্য কাজের জন্য জল পেতে ব্যাপক সমস্যার মুখে পড়ছেন।

hhhh

এই ৭২ টি ব্লকে জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে দায়িত্ব দেওয়া হয় খরাপ্রবণ ব্লকগুলিতে গ্রামে গ্রামে গিয়ে ট্যাঙ্কে করে বা পাউচে করে পানীয় জল সরবরাহ করবার জন্য। প্রশাসন সূত্রে খবর, রাজ্যের মোট ৩৪৩টি ব্লকের মধ্যে ৪২টি ব্লকে জলস্তর ‘‌অত্যন্ত আশঙ্কাজনক’‌ ভাবে নেমে গেছে। এর পাশাপাশি ৩০টি ব্লকের ভূগর্ভস্থ জলস্তরের অবস্থা ‘‌আংশিক আশঙ্কাজনক’‌।

111

মুর্শিদাবাদ জেলায় আজ থেকে শুরু হয়েছে দুয়ারে পানীয় জল প্রকল্প।  প্রশাসনের তরফে জানা গিয়েছে, এই গ্রীষ্মে মুর্শিদাবাদ জেলার চারটি ব্লকে জলস্তর ‘‌অত্যন্ত আশঙ্কাজনক’‌ভাবে এবং ১৩ টি ব্লকে ‘‌আংশিক আশঙ্কাজনক’‌ভাবে জলস্তর নেমে গেছে। তাই গ্রামবাসীদের জল সঙ্কট মেটাতে সুতি ১ ব্লক প্রশাসনের তরফ থেকে এই ব্লকের বিভিন্ন গ্রামে গিয়ে জনস্বাস্থ্য কারিগরি দপ্তর ট্যাঙ্কের মাধ্যমে জল সরবরাহ শুরু করেছে। তার ফলে গ্রামে পানীয় জলের সমস্যা অনেকটাই মিটেছে বলে জানিয়েছেন গ্রামবাসীরা।

রাজ্যের ৭২ টি ব্লকে নেমে গেছে জলস্তর, দুয়ারে পানীয় জল নিয়ে হাজির নবান্ন!

রাজ্যের ৭২ টি ব্লকে নেমে গেছে জলস্তর, দুয়ারে পানীয় জল নিয়ে হাজির নবান্ন!
রাজ্যের ৭২ টি ব্লকে নেমে গেছে জলস্তর, দুয়ারে পানীয় জল নিয়ে হাজির নবান্ন!

সুতি ১ ব্লকের বিডিও এইচ এম আর হক বলেন, ‘‌গ্রীষ্মকালে গ্রামে ভূগর্ভস্থ জল স্তর নেমে যাওয়ার ফলে অনেক গ্রামে সাধারণ মানুষ জল পেতে সমস্যায় পড়ছেন। তাই জনস্বাস্থ্য কারিগরি দপ্তরকে নির্দেশ দেওয়া হয়েছে গ্রামে গিয়ে পানীয় জল সরবরাহ করতে। শনিবার থেকে সুতির একাধিক গ্রামে আমরা পানীয় জল সরবরাহ শুরু করেছি। গোটা গ্রীষ্মকাল জুড়ে এই কর্মসূচি চলবে।’‌

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত