নজরবন্দি ব্যুরোঃ মসজিদে লাউডস্পিকার বাজানো নিয়ে বিতর্ক শুরু হল উত্তরপ্রদেশে। রাজ্যের ধর্মীয় স্থানগুলো থেকে অবৈধ লাউডস্পিকার খুলে নেওয়া এবং একাধিক স্থানে শব্দমাত্রা কমানোর নির্দেশ দিয়েছে যোগী আদিত্যনাথের প্রশাসন। রবিবার সকাল ৭টা পর্যন্ত প্রায় ৫৪ হাজার লাউডস্পিকার খুলে নিয়েছে যোগী রাজ্যের পুলিশ। সাউন্ড কমানো হয়েছে প্রায় ৬০ হাজার মাইকের।
আরও পড়ুনঃ দিদিকে বলো ২ কর্মসূচীর শুভ উদ্বোধন, ৫ই মে গুরুত্বপূর্ণ বৈঠক মমতার।


উত্তরপ্রদেশের এডিজি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত কুমার এদিন বিবৃতি দিয়ে জানালেন, ‘এ পর্যন্ত বিভিন্ন ধর্মীয় স্থান থেকে ৫৩,৯৪২টি লাউডস্পিকার খুলে নেওয়া হয়েছে। বৈধ শব্দমাত্রায় কমিয়ে আনা হয়েছে ৬০,২৯৫টি লাউডস্পিকারকে।’

একাধিক অভিযোগ পেয়ে গত ২৪ জুলাই ধর্মীয় স্থান থেকে অবৈধ লাউডস্পিকার সরানোর নির্দেশিকা জারি করেছিল উত্তরপ্রদেশ প্রশাসন। তারও আগে গত ১৩ই এপ্রিল লাউডস্পিকারের শব্দ কমানোর নির্দেশ দিয়েছিলেন যোগী আদিত্যনাথ।



উল্লেখ্য কদিন আগেই রাজ ঠাকরে মহারাষ্ট্র সরকারের প্রতি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবিলম্বে মসজিদে লাউডস্পিকার বাজানো বন্ধ না হলে রাজ্যের সমস্ত মসজিদের সামনে লাউডস্পিকারে হনুমান চালিসা চালাবেন তিনি।
মসজিদে লাউডস্পিকার কেন? ৫৪ হাজার মাইক খুলে নিল যোগী প্রশাসন।

এ নিয়ে পদক্ষেপ নিতে মহারাষ্ট্র সরকারকে আগামী ৩ মে পর্যন্ত সময়সীমা দিয়েছেন রাজ। রাজের হুশিয়ারি পেয়ে মহারাষ্ট্রের পুলিশ-প্রশাসন নড়েচড়ে বসে। জানা যায় রাজ্যের ৭০ শতাংশ মসজিদের লাউস্পিকারের ভলিউম আগে থেকেই কমানো রয়েছে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



