নজরবন্দি ব্যুরোঃ ৩ মে অর্থাৎ অক্ষয় তৃতীয়ায় বাইপাসের ধারে তৃণমূলের (TMC) নতুন কার্যালয়ের উদ্বোধন। পুজো করে নয়া কার্যালয়ের উদ্বোধন করবেন বর্ষীয়ান মন্ত্রী তথা তৃণমূল নেতা শোভনদেব চট্টোপাধ্যায়। তবে ওইদিন নতুন তৃণমূল ভবনে যেতে পারবেন না তৃণমূল সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। নতুন তৃণমূল ভবনে তাঁর পা পড়বে ৫ তারিখ। সূত্রের খবর, দিদিকে বলো ২ কর্মসূচীর শুভ উদ্বোধন হবে সেই দিন। সূচনা করবেন মমতা বন্দোপাধ্যায়।
আরও পড়ুনঃ রাজ্যে আসছেন অমিত শাহ, তার আগেই দল বেঁধে বিজেপি ছাড়ার হিড়িক

২০১৯ সালে লোকসভা নির্বাচনের পর, প্রশান্ত কিশোরের পরামর্শে নিচুতলায় জনসংযোগের জন্য ‘দিদিকে বলো’ কর্মসূচি শুরু করেছিলেন মমতা বন্দ্য়োপাধ্যায়। কর্মসূচীর মাধ্যমে আমজনতার সুবিধা-অসুবিধার কথা সরাসরি জানানো যাচ্ছিল দলীয় বিধায়কদের। এই প্রকল্প চালু করে সাফল্য লাভ করে শাসকদল। তা মাথায় রেখেই এবারও সেই কর্মসূচি ফিরিয়ে আনছেন তৃণমূল সুপ্রিমো। নাম দেওয়া হয়েছে দিদিকে বলো ২।

এদিকে ইএম বাইপাসের সাউথ ক্যানাল রোডের একটি অতিথিশালায় আপাতত তৃণমূলের অস্থায়ী পার্টি অফিস হতে চলেছে। তোপসিয়া রোডের তৃণমূল ভবনে সংস্কারের কাজ চলাএর কারনে। সাউথ ক্যানাল রোডের নয়া অফিস থেকেই দলের যাবতীয় কাজকর্ম পরিচালনা করা হবে। কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় পুজো করে নতুন এই কার্যালয়টির উদ্বোধন করবেন। এই দিন দলের শীর্ষ নেতারা উপস্থিত থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় আসবেন ২ দিন পর অর্থাৎ ৫ তারিখ।
দিদিকে বলো ২ কর্মসূচীর শুভ উদ্বোধন, ৫ই মে গুরুত্বপূর্ণ বৈঠক মমতার।

ওইদিন দিদিকে বলো ২ কর্মসূচী উদ্বোধন করার পাশাপাশি ৫ তারিখ অস্থায়ী কার্যালয়ে রাজ্য কমিটির বৈঠক সারবেন তৃণমূল সুপ্রিমো। ডেকে পাঠানো হয়েছে সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, বিভিন্ন সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতাদের। শোনা যাচ্ছে ২০২৪ সালে লোকসভা নির্বাচনে প্রস্তুতি নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।



