Duare Sarkar: এবার বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, একাধিক নতুন চমক দুয়ারে সরকারে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ বকেয়া বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, অল্পদিনেই নিতে পারবেন নতুন বিদ্যুৎ সংযোগ। দুয়ারে সরকার প্রকল্পে উদারহস্ত রাজ্য সরকার। আজ থেকে আবার শুরু হচ্ছে দুয়ারে সরকার প্রকল্প। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে, টানা একমাস আবারও রাজ্য জুড়ে চলবে দুয়ারে সরকার।

আরও পড়ুনঃ শুভেন্দুর গড়ে সমাবেশ করবেন অভিষেক, এক মাস আগে থেকে উপস্থিত হলেন কুণাল

দুর্নীতি নিয়ে উত্তাল রাজ্য, তবু দুয়ারে সরকার প্রকল্পে ভাটা পরেনি। আগামী পঞ্চায়েত ভোটকে সামনে রেখেই কাজে গতি বাড়াচ্ছে শাসক দল। প্রকল্পের সচ্ছতা বজায় রাখতে আগাম সতর্কতা জারি করেছে নবান্ন। দালাল চক্র রুখতে তৎপর রাজ্য সরকার। এক ঝলকে দেখে নিন, নতুন কোন চমক আনতে চলেছে রাজ্য সরকার-

বকেয়া বিদ্যুৎ বিলের ব্যাপারে কল্পতরু রাজ্য সারকার। বিদ্যুৎ সংক্রান্ত সমাধানও হবে শিবিরে। গৃহ এবং কৃষি – এই দুই ক্ষেত্রের বিদ্যুৎ বিলের বকেয়া সংক্রান্ত সমস্যারও নিষ্পত্তি করা হবে। ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাবেন। রাজ‌্য বিদ্যুৎ বণ্টন নিগম এলাকায় বিপুল অঙ্কের বিদ্যুৎ বিল বকেয়া।ফলে ছাড়ের সুযোগ দিলে ইচ্ছুক গ্রাহকের সংখ্যা বৃদ্ধি পাবে বলে আনুমান।

এবার বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, একাধিক নতুন চমক দুয়ারে সরকারে
এবার বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, একাধিক নতুন চমক দুয়ারে সরকার

নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদন করা যাবে এবারের দুয়ারের সরকার ক্যাম্পে। এব্যাপারে কর্পোরেট ব্যবস্থা আনছে রাজ‌্য বিদ্যুৎ বণ্টন নিগম অর্থাৎ অতি দ্রুত আসবে নতুন সংযোগ। কশান মানি জমা দেওয়ার তিনদিনের মধ্যেই সমস্ত পরিদর্শন সম্পন্ন হবে। চতুর্থ দিনের মাথায় নতুন সংযোগ। নির্দেশিকায় বলা হয়েছে, দুয়ারে সরকার ক্যাম্পেই ফর্ম থাকবে।

এবার বিদ্যুৎ বিলে ব্যাপক ছাড়, একাধিক নতুন চমক দুয়ারে সরকারে

duare 1

চতুর্থ দফা পর্যন্ত দুয়ারে সরকার প্রকল্পে পঁচিশরকম পরিষেবা বা প্রকল্প অন্তর্ভুক্ত ছিল। এবার আরও কয়েকটি পরিষেবা সংযুক্ত হয়েছ। এবারের দুয়ারে সরকারে জমির পাট্টার জন্য আবেদন করা যাবে। কৃষি এবং বাসস্থান, এই দুইয়ের পাট্টার জন্যেই দুয়ারে সরকার শিবিরে আবেদন করা যাবে। জমির পাট্টার সমস্ত আবেদনপত্রের অনুসন্ধান এবং যাচাইয়ের কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এবারে দুয়ারে সরকার শিবিরে ফর্ম পূরণ করে জমা দিলেই সঙ্গে সঙ্গেই মিলবে ‘ই–রেশন কার্ড’। খাদ‌্যসাথী কাউন্টারে গিয়ে ৪ নম্বর ফর্ম নিতে হবে। এছাড়া লক্ষ্মী ভান্ডার থেকে স্বাস্থ্যসাথী সব সুবিধাই থাকবে সেখানে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত