বিকেল পর্যন্ত চলবে ইয়াসের তাণ্ডব, সন্ধ্যেয় পরিণত হবে সাধারন ঘূর্ণিঝড়ে। অবশেষে শেষ হল সুপার সাইক্লোন ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া। ওড়িশার বালাসোর থেকে ২০ কিলোমিটার দূরে স্থলভাগে আছড়ে পড়ে এই প্রবল ঘূর্ণিঝড়। এদিকে ইয়াসের ফলে রাজ্যে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে দক্ষিন ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস! আশঙ্কায় বন্ধ করা হয়েছে শহরের ৯টি উড়ালপুল। ওড়িশার উপকূলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে। আমপানের মতো না হলেও এ রাজ্য তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে।
'আমফানের' থেকেও ভয়ঙ্কর হতে পারে 'ইয়াস', বৈঠকের পর আশঙ্কা প্রকাশ মমতার।করোনার মারণ কামড়ে গোটা দেশের মতই কাবু এ রাজ্যও। তার সাথে গতবছরের আমফানের স্মৃতি উস্কে দিয়ে বাংলার দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস।