ওড়িশা নয় সোজা বাংলায় আঘাত হানবে ঘুর্নিঝড় ‘ইয়াস’, খারাপ খবর দিল ECMWF

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ওড়িশা নয় সোজা বাংলায় আঘাত হানবে ঘুর্নিঝড় ‘ইয়াস’। বুধবার বাংলায় আছড়ে পড়বে আম্ফানের থেকেও বিধ্বংসী ঘুর্নিঝড়(yash cyclone)। গতবছরের আমফানের প্রভাব এখনো ভোলেনি মানুষ। তার মধ্যেই আছড়ে পড়তে চলেছে আরও এক ঘুর্ণিঝড়। আবহাওয়াবিদরা বলছেন আম্ফান ঘুর্নিঝড়ের সর্বোচ্চ গতি ছিল ১৩৩ কিলোমিটার। সেখানে ইয়াস ঘুর্নিঝড় সর্বোচ্চ ১৭২ কিলোমিটার গতি নিতে পারে। তবে স্থলভাগে আছড়ে পড়ার সময় এই ঝড়ের তীব্রতা থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা।

আরও পড়ুনঃ দলত্যাগীদের আবর্জনা বললেন একদা কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানো মৌসম নুর!

আবহাওয়াবিদরা জানিয়েছেন, অভিমুখ পরিবর্তন করে ২৬ মে দুপুরবেলা পূর্ব মেদিনীপুরের দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘ইয়াস’। ECMWF সূত্রে খবর, বাংলা এবং ওড়িশা উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা করা হচ্ছিল আগে। কিন্তু এখন কিছুটা অভিমুখ পরিবর্তন করে দিঘা-শঙ্করপুর উপকূলে আছড়ে পড়তে পারে এই ঘূর্ণিঝড়। এখন দিঘা থেকে  দক্ষিণ-দক্ষিণ পূর্বে  ৬৫০ কিমি দূরে অবস্থান‌ করছে ‘ইয়াস’।  ২৪ ঘণ্টার মধ্যে আরও শক্তি সঞ্চয় করে সাইক্লোনে রূপান্তরিত হবে এটি। তারপরেই বাংলার উপকূলের দিকে এগিয়ে আসবে এই ঘূর্ণিঝড়।

ওড়িশা নয় সোজা বাংলায় আঘাত হানবে ঘুর্নিঝড় ‘ইয়াস’, ঘুর্নিঝড়ের জেরে মঙ্গলবার থেকেই বৃষ্টিপাত শুরু হবে রাজ্যে। সমুদ্রে ৬ মিটার পর্যন্ত জলোচ্ছাস হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। স্থলভাবে প্রবেশ করার সময় ঝড়ের গতি থাকবে ১১০ কিলোমিটার প্রতি ঘণ্টা। যা সর্বোচ্চ ১৭২ কিলোমিটারে পৌঁছাতে পারে। সোজা বাংলায় আছড়ে পড়ার সম্ভাবনায় ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

তাই, জোর কদমে পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় চলছে বাঁধ মেরামতের কাজ। দিন কয়েক আগেই দুই পরগনা, মেদিনীপুর সহ সাগর পাড়ের জেলাশাসকেরা বৈঠক করেছেন। গৃহীত হয়েছে সকল পরিকল্পনা। সতর্কতা জারি হয়েছে কলকাতাতেও। ইতিমধ্যে সরানো হচ্ছে ৩ লক্ষ মানুষকে। আগামীকাল, অর্থাৎ রবিবারের মধ্যে ফিরে আসতে বলা হয়েছে সকল মাঝিকে। ত্রাণ শিবির থেকে শুকনো খাবার। মাস্ক থেকে ওষুধ তৈরি রাখছে সমস্ত কিছু।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন