দলত্যাগীদের আবর্জনা বললেন একদা কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানো মৌসম নুর!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দলত্যাগীদের আবর্জনা বললেন একদা কংগ্রেস ছেড়ে তৃণমূলে নাম লেখানো নেত্রী মৌসম বেনজির নুর! বছরখানেক আগে কংগ্রেস ছেড়ে তৃণমূলের হাত ধরেছিলেন মৌসম। লোকসভা ভোটে তৃণমূলের টিকিটে পরাজিত হওয়ায় তাঁকে রাজ্যসভার সাংসদ করেদেন মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে তিনি এখন মালদহ জেলা তৃণমূলের সভানেত্রী। সেই মৌসম নুর দলত্যাগীদের আবর্জনা বললেন!

আরও পড়ুনঃ মানুষ মানুষের জন্য, সংকটকালে এগিয়ে এলেন অবসরপ্রাপ্ত শিক্ষিকা, দান করলেন ৫ লক্ষ

একুশ নির্বাচনের আগে বিজেপিতে চলে যাওয়া সরলা মুর্মু কে নিয়ে এই কথা বলেছেন তিনি। সরলা মুর্মুর তৃণমূলে জায়গা হবে না বলেও জানিয়ে দিয়েছেন মৌসম। তাঁর কথায়, “ওঁকে দলে ফেরানো যাবে না। তিনি এবং তাঁর মত অনেকেই দলের আবর্জনা। তাঁরা চলে যাওয়াতে দল পরিস্কার হয়েছে।”

সরলা সহ দলত্যাগীদের নিয়ে তাঁর ব্যাখ্যা, “শুধুমাত্র ক্ষমতা আর পদের জন্যেই সরলা মুর্মু দল করতেন। তাঁকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থীও করেন। কিন্তু তিনি দলের বিরুদ্ধে, মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অপশব্দ ব্যবহার করেছেন।” উল্লেখ্য, সরলা তৃণমূল ছাড়ার সময় বলেছিলেন, “তৃণমূল থেকে শুধু পোস্ট দেওয়া হয় কোনও কাজ করতে দেওয়া হয় না। বিজেপি থেকে আমরা কিছুই চাইছি না। শুধু কাজ করতে চাই। নিঃস্বার্থভাবেই দলে যোগ দিয়েছি।”

দলত্যাগীদের আবর্জনা বললেন মৌসম, বর্তমানে তৃণমূল নেত্রী হলেও একদা তিনি কংগ্রেস নেত্রী ছিলেন সেই ইতিহাস সম্ভবত ভুলেছেন তিনি। তাঁর মত অনেকেই তৃণমূলে যোগ দিয়েছেন বিভিন্ন দল থেকে, যারা একদা মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে অপশব্দ প্রয়োগ বা তীব্র সমালোচনা সবই করতেন। তাঁরা কেউ এখন বিধায়ক কেউ মুখপাত্র কেউ বা হেভিওয়েট নেতা-নেত্রী। তাই মৌসমের আবর্জনা মন্তব্যে তৃণমূলের মধ্যেই অস্বস্তিতে পড়েছেন একদা দলত্যাগীরা।

প্রসঙ্গত, সাতগাছিয়ার প্রাক্তন তৃণমূল বিধায়ক সোনালি গুহর মতো সরলা মুর্মুও একই দিনে বিজেপিতে যোগ দেন। সোনালি টিকিট না পেয়ে দল ছেড়েছিলেন। কিন্তু সরলাকে হবিবপুর থেকে প্রার্থী করেছিল তৃণমূল। তারপরেও তিনি গেরুয়া শিবিরে যোগ দেন। এখন সোনালির তৃণমূলের ফেরার আবেদনের পর সরলাও জানিয়েছেন, তিনি বিজেপিতে গিয়ে ‘ভুল’ করেছেন। ফিরতে চান মমতার দলে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত