নজরবন্দি ব্যুরোঃ নবান্নের ‘ইয়াস’ কন্ট্রোল রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ইয়াস ঝড় মোকাবিলার প্রস্তুতি দেখলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ঘূর্ণিঝড় ইয়াসের (Cyclone Yaas) প্রস্তুতি খতিয়ে দেখতে মঙ্গলবার সন্ধ্যা ৬ টা নাগাদ নবান্নে উপস্থিত হন তিনি। তাঁকে স্বাগত জানাতে নীচে নেমে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর তিনি যান কন্ট্রোল রুমে।
আরও পড়ুনঃ উডবার্ন ভায়া প্রেসিডেন্সী হয়ে ‘শোভন-শাখী’র পর ফিরছেন সুস্থ সুব্রত, রইলেন শুধু মদন।
ঘূর্ণিঝড়ের আতঙ্কে স্তত্র গোটা রাজ্য। ভয়ংকর ক্ষতির আশঙ্কা করছেন উপকূলবর্তী এলাকার বাসিন্দা। দুর্যোগকে আটকানো না গেলেও পরিস্থিতি মোকাবিলার সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য। ইতিমধ্যেই প্রায় ৯ লক্ষ মানুষকে নিয়ে যাওয়া হয়েছে ত্রাণ শিবিরে। জনজীবন যাতে বিপন্ন না হয় সেদিকে নজর রাখা হয়েছে। এই পরিস্থিতিতে মঙ্গলবার বিকেল ৪ টেয় আলিপুর আবহাওয়া দপ্তরে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। সেখানকার অধিকর্তাদের সঙ্গে কথা বলেন। সেখান থেকে বেরিয়ে একবার রাজ্যের ভোট পরবর্তী হিংসা নিয়ে কথা বললেও তার পরেই ‘যশ’ মোকাবিলায় রাজ্যের ভূমিকার ভূয়সী প্রশংসা করেন রাজ্যপাল।
At Control Room #CycloneYaas with Chief Minister @MamataOfficial and official.
সদ্য প্রকাশিত
৩২তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রস্তুতি শুরু, নন্দনে প্রথম বৈঠকে মিঠুন-প্রসেনজিৎরা
আগামীকালের আবহাওয়া: কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস, কেমন থাকবে শনিবারের আকাশ?Had useful briefing and interaction. pic.twitter.com/PfB2dLLprc
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 25, 2021
তিনি বলেন “কেউ চাই না আমফানের মতো পরিস্থিতি তৈরি হোক। ঘূর্ণিঝড় মোকাবিলায় কেন্দ্র-রাজ্য একসঙ্গে যেভাবে কাজ করছে তা সত্যিই প্রশংসনীয়। এটা অত্যন্ত আনন্দের বিষয়। সব কাজেই এভাবে সমন্বয় রাখা প্রয়োজন।” এদিন নবান্নের কিছু অংশ ঘুরেও দেখেন রাজ্যপাল। ২০১৭ সালের জুন মাসে, ইউনাইটেড নেশনস তাদের সর্বোচ্চ জনসেবা পুরস্কারে সম্মানিত করে কন্যাশ্রীকে। ৬২ টি দেশের মধ্যে ৫৫২ টি সোশ্যাল সেক্টর স্কিমগুলির মধ্যে সেরা পুরস্কার পায় কন্যাশ্রী। মুখ্যমন্ত্রীর সেই পুরস্কার নেওয়ার ছবিও দেখেন তিনি।
নবান্নের ‘ইয়াস’ কন্ট্রোল রুমে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বসে ইয়াস ঝড় মোকাবিলার প্রস্তুতি দেখে তিনি বলেন, “বিভিন্ন বাহিনীর সঙ্গে সঙ্গে রাজ্য সরকার পুরোদমে সক্রিয়তা দেখাচ্ছে। মানুষের যাতে কোনও সমস্যা না হয় তাই নিয়ে আমি মুখ্যসচিবের সঙ্গে কথা বলেছি। এখন আধুনিকতার জেরে পূর্বাভাস বেশিরভাগ ক্ষেত্রেই একেবারে সঠিক হয়। আমি সব খবর নিয়ে আপনাদের পরবর্তী পদক্ষেপ জানাব।”



