নজরবন্দি ব্যুরোঃ বিকেল পর্যন্ত চলবে ইয়াসের তাণ্ডব, সন্ধ্যেয় পরিণত হবে সাধারন ঘূর্ণিঝড়ে। অবশেষে শেষ হল সুপার সাইক্লোন ইয়াসের ল্যান্ডফল প্রক্রিয়া। ওড়িশার বালাসোর থেকে ২০ কিলোমিটার দূরে স্থলভাগে আছড়ে পড়ে এই প্রবল ঘূর্ণিঝড়। এদিকে ইয়াসের ফলে রাজ্যে সবথেকে বেশি প্রভাবিত হয়েছে দক্ষিন ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর।
আরও পড়ুনঃ অ্যালোপ্যাথি নিয়ে যুক্তিহীন মন্তব্য, রামদেবের বিরুদ্ধে মানহানির মামলা IMA-এর।


নদীবাঁধ ভেঙ্গে উপকূলবর্তী গ্রামগুলিতে হু হু করে ঢুকেছে জল। বেশ কিছু জায়গায় বন্যার আশঙ্কার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। ভরা কোটাল ও ইয়াসের জোড়া ফলার জেরে প্রবল জলোচ্ছ্বাসের সাক্ষী থাকল উপকূলবর্তী এলাকার মানুষ। এদিকে ধীরে ধীরে উত্তর পশ্চিমের দিকে এগিয়ে বাংলাদেশের দিকে এগোচ্ছে ইয়াস। শক্তি কমলেও আপাতত উপকূলবর্তী জেলাগুলিতে সর্বাধিক ৯০ কিলোমিটার গতিবেগে চলবে ঘূর্ণিঝড়। যা চলবে নিকেল পর্যন্ত।
কলকাতাতেও ৬০ থেকে ৭০ কিমি বেগে বিকেল পর্যন্ত ঝড় বইবে। এছারাও সেখানে চলবে ভারি থেকে মাঝারি বৃষ্টিপাত। তারপর রাত বাড়লে দাপট কমে আসবে ইয়াসের। এদিকে ঝড়ের প্রভাবে আগামীকাল পশ্চিমের বর্ধমান নদিয়া বাঁকুড়া ছাড়াও উত্তরের মালদা দুই দিনাজপুরে ভাড়ি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে বিপর্যয় মোকাবিলায় ইতিমধ্যেই নেমে পড়েছে বিভিন্ন দল। মানুষকে উদ্ধার থেকে গাছ কেটে রাস্তা পরিস্কার সবই চলছে। তবে ঝড়ের দাপট এখনও না থামায় বিভিন্ন জায়গায় কাজ ব্যাহত হচ্ছে।
বিকেল পর্যন্ত চলবে ইয়াসের তাণ্ডব, সন্ধ্যেয় পরিণত হবে সাধারন ঘূর্ণিঝড়ে। তবে সন্ধেবেলায় ইয়াস সরে যাবে বাংলাদেশের দিকে। তারপরেই ক্ষয়ক্ষতির আসল চিত্র দেখা যাবে। তবে ইয়াস আশঙ্কার থেকে কম তীব্রতা দেখিয়েছে রাজ্যে। তাই ক্ষয়ক্ষতি কিছুটা হলেই কম হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা









