নজরবন্দি ব্যুরোঃ অ্যালোপ্যাথি নিয়ে যুক্তিহীন মন্তব্য, রামদেবের বিরুদ্ধে মানহানির মামলা IMA-এর। করোনার আয়ুর্বেদিক ওষুধকে ‘হু’ অনুমোদিত বলে প্রকাশ করা থেকে অ্যালোপ্যাথি নিয়ে যুক্তিহীন মন্তব্য বিতর্ক কিছুতেই যেন পিছু ছাড়ছে না যোগগুরু বাবা রামদেবের। কিছুদিন আগেই অ্যালোপ্যাথি চিকিৎসা নিয়ে তাঁর মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়ে দেশের চিকিৎসামহল। দেশের স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন তাঁকে এই নিয়ে ২ পাতার চিঠিও পাঠান। যার জেরে নিজের বক্তব্য থেকে পিছু হটলেও একইসাথে এই নিয়ে মোট ২০ টি প্রশ্নও রাখেন তিনি।
আরও পড়ুনঃ কেন্দ্রের নয়া নীতিকে চ্যালেঞ্জ জানিয়ে দিল্লী হাইকোর্টের দ্বারস্থ হোয়াটস্যাপ।
আর এবার কয়েকধাপ এগিয়ে রামদেবের বিরুদ্ধে মানহানির মামলায় ঠুকে বসল ইন্ডিয়ান মেদিক্যাল অ্যাসোসিয়েশন (IMA)। সংস্থার উত্তরাখণ্ড ডিভিশন তাঁর বিরুদ্ধে ১ হাজার কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছে। যে মামলায় দাবি করা হয়েছে অ্যালোপ্যাথি নিয়ে নিজের মন্তব্য প্রত্যাহার করে যদি রামদেব ভিডিও পোস্ট না করেন ও ১৫ দিনের মধ্যে লিখিতভাবে ক্ষমা না চান তবে তাঁকে দিতে হবে ওই অর্থমূল্য। প্রসঙ্গত এক ভিডিওতে রামদেবকে বলতে শোনা যায় “অনেক মানুষ শুধু অ্যালপ্যাথি চিকিত্সার জন্য মারা গিয়েছেন। যাঁরা চিকিত্সা বা অক্সিজেন পাননি বলে মারা গিয়েছেন, তাঁদের চেয়ে অনেক বেশি।” তিনি অ্যালপ্যাথিকে ‘নির্বোধ এবং দেউলিয়া’ বিজ্ঞান হিসাবেও অভিহিত করেন। এরপরেই তাঁর বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ে দেশের চিকিৎসামহল।
ঘটনায় কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী রামদেবেকে দেওয়া চিঠিতে লেখেন “অ্য়ালোপ্যাথিক চিকিত্সা নিয়ে আপনার মন্তব্যে দেশবাসী আহত হয়েছে। আমি আগেই এ নিয়ে আপনাকে ফোনে বলেছি। দেশবাসীর কাছে চিকিত্সক ও স্বাস্থ্যকর্মীরা ভগবানের সমান। তাঁরা করোনার বিরুদ্ধে নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে লড়ছেন। আপনি শুধু করোনা যোদ্ধাদের অপমানিত করেননি, দেশের মানুষের অনুভূতিতেও আঘাত করেছেন। আপনার গতকালের উদ্ধৃতি এর জন্য যথেষ্ট নয়। আমি আশা করব আপনি আপনার বক্তব্য প্রত্যাহার করে নেওয়ার ব্যাপারে ভালোমতো বিবেচনা করবেন।” আর এবার তাঁর বিরুদ্ধে সরাসরি আইনি নোটিশ জারি করল IMA। সোমবার IMA-র উত্তরাখণ্ড ডিভিশন রামদেবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করার দাবি জানিয়েছে।
অ্যালোপ্যাথি নিয়ে যুক্তিহীন মন্তব্য, রামদেবের বিরুদ্ধে মানহানির মামলা IMA-এর। এই মর্মে ইউনিট প্রেসিডেন্ট ড. অজয় খান্না মুখ্যমন্ত্রী তিরথ সিং রাওয়ত এবং মুখ্য সচিবকে চিঠিও দিয়েছেন। রামদেবে অ্যালোপ্যাথি নিয়ে উক্তির জন্য IMA সহ অন্যান্য চিকিত্সদের তীব্র অসন্তোষের কথা বলা হয়েছে চিঠিতে। এছাড়া নোটিসে বলা হয়েছে, করোনা পরিস্থিতিতে যখন অ্যালোপ্যাথি ও আধুনিক চিকিত্সা পদ্ধতি মানুষের জীবন বাঁচাচ্ছে তখন তার মর্যাদা ক্ষতিগ্রস্ত করছেন রামদেব।



