নজরবন্দি ব্যুরো: অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস! আশঙ্কায় বন্ধ করা হয়েছে শহরের ৯টি উড়ালপুল। ওড়িশার উপকূলে অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস আর কয়েক ঘণ্টার মধ্যেই আছড়ে পড়বে। আমপানের মতো না হলেও এ রাজ্য তার প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে ক্ষয়ক্ষতি এড়াতে ইতিমধ্যেই একাধিক সতর্কতা মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ দুপুর ১২ টার মধ্যে কলকাতায় টর্নেডোর আশঙ্কা! প্রভাব পড়বে হাওড়া-হুগলিতেও
আরও পড়ুনঃ দুপুর ১২ টার মধ্যে কলকাতায় টর্নেডোর আশঙ্কা! প্রভাব পড়বে হাওড়া-হুগলিতেও
সেই সতর্কতার অঙ্গ হিসাবেই বুধবার সকাল থেকে বন্ধ করে দেওয়া হল কলকাতার ৯টি উড়ালপুল। প্রসঙ্গত উল্লেখ্য,গত বছর আমপানের সময়ও সকাল থেকে বন্ধ করে দেওয়া হয়েছিল শহরের একাধিক উড়ালপুল।যদিও আমপানের মতো দুর্যোগ কলকাতায় হবে না বলে ইতিমধ্যেই জানানো হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবুও সতর্কতামূলক ব্যবস্থা হিসাবেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।
এই ঘূর্ণিঝড়ের সর্তকতা হিসাবে এই ৮টি উড়ালপুল বন্ধ করা হল। সেগুলি হল- গার্ডেনরিচ উড়ালপুল, পার্ক স্ট্রিট উড়ালপুল, তারাতলা উড়ালপুল, গড়িয়াহাট উড়ালপুল, এজেসি বোস রোড উড়ালপুল, মা উড়ালপুল, চিংড়িঘাটা উড়ালপুল, উল্টোডাঙ্গা উড়ালপুল এবং লকগেট উড়ালপুল।
অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ইয়াস! আশঙ্কায় বন্ধ করা হয়েছে শহরের ৯টি উড়ালপুল। সকাল ৭টা থেকে বন্ধ করে দেওয়া হয়েছে এগুলি। প্রশাসনের তরফে তবে কতক্ষণ উড়ালপুলগুলি বন্ধ থাকবে সে ব্যাপারে নিশ্চিত করে কিছু জানানো হয়নি।



