১৪ তারিখের রাত দখলের রাতে দুষ্কৃতিরা চিকিৎসকদের হোস্টেলেও হামলা চালিয়ে ছিল। ফলে এই পরিস্থিতে তাঁরা আতঙ্কে রয়েছেন বর্তমানে। তাই তাঁদের পরিস্থিতির কথা বিচার করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।
বাংলায় পঞ্চায়েত নির্বাচনে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর পক্ষেই রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট। এবার ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর অফিসারদের নাম ও ফোন নম্বর প্রকাশ করা হল। ভোটে যেকোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে এই সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। অভিযোগ পেয়েই ব্যবস্থা নিতে হবে জওয়ানদের। এনিয়ে নিজের প্রতিক্রিয়া দিলেন রাজ্যের বিরোধী দলনেতা।
শুভেন্দুকে সরাসরি হুঙ্কার দিয়ে প্রদীপ বলেন, ‘১১ বছরে বাংলার উন্নয়ন, বাংলার আমূল পরিবর্তন সহ্য হচ্ছে না৷ ৯০ হাজার কোটি টাকা বকেয়া ৷ আগে সেটা মেটা৷ তারপর বড় বড় কথা বলবি৷ আসলে দিদির রাজত্বে বাংলার এত উন্নয়ন সহ্য হচ্ছে না৷ তাই মিথ্যে কুৎসার আশ্রয় নিতে হচ্ছে৷ বেশি লাফালাফি করবে না৷ তুমি যে স্কুলের মাস্টার, আমরা সেই একই কারখানার প্রোডাক্ট!’