এসএসকেএম থেকে সংশোধনাগারে প্রত্যাবর্তন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। শনিবার সন্ধ্যা ৭টা নাগাদ প্রেসিডেন্সি জেলে নিয়ে আসা হয় তাঁকে। সুত্রের খবর তার ওপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করা হয়েছে। সেই সঙ্গে বাড়ানো হয়েছে বনমন্ত্রীর নিরাপত্তা রক্ষী। বাড়ছে নজরদারি। বসছে সিসি ক্যামেরা।



আরও পড়ুন : বঙ্গে বাড়ছে করোনা, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর, বাড়ছে সতর্কতা
সুত্রের খবর, পয়লা বাইশ সেল ব্লকের অন্দরে মন্ত্রীর গতিবিধিতে রাশ টানার সিদ্ধান্ত নিয়েছে কারা দফতর। রেশন দুর্নীতি মামলার তদন্তে নেমে বালুর বাড়িতে সেখান থেকে তাঁকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই দফায় দফায় অসুস্থ হয়েছেন তিনি।



প্রথম যেদিন আদালত ইডি হেফাজতের নির্দেশ দেন সেদিনই কোর্ট রুমে মাথা ঘুরে পরে গিয়েছিলেন তিনি। এরপর প্রথমে বাইপাসের পাশে বেসরকারি হাসপাতাল এবং তারপর এসএসকেএম। প্রায় ৭ সপ্তাহ সেখানে ভর্তি ছিলেন বালু। বিরোধীরা এই নিয়ে বারংবার এসএসকেএমের ভুমিকা নিয়ে প্রশ্ন তুলেছে।

জ্যোতিপ্রিয় মল্লিকের এসএসকেএম থেকে প্রেসিডেন্সি প্রত্যাবর্তন
হাসপাতালের জানলা থেকে দেখা যাচ্ছে বালু খিলখিলিয়ে হাসছে অথচ ভিজিটিং আওয়ার্সে তার অসুস্থতা বাড়ছে। অবশেষে আজ শনিবার সিআরপিএফের পাহারায় জেলে ফিরলেন বালু। হাসপাতাল সুত্রে খবর, তার আর হাসপাতালে থেকে চিকিৎসার প্রয়োজন নেই।








