নগদে কাটমানি নিতেন বালু, আদালতে বললেন ইডি আধিকারিক

একাধিক বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর। ওই টাকা প্রথমে মূলত ডলারে পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইয়ে। তার মধ্যে অন্তত ৯ থেকে ১০ হাজার কোটি টাকা বালুর বলে দাবী করে ইডি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইডি সুত্রে খবর মিলেছিল আগেই। আদালতেও একই দাবী করল ইডি। চালকল মালিকদের থেকে কাট্মানি নিতেন রেশন বণ্টন দুর্নীতি মামলায় ধৃত জ্যোতিপ্রিয় মল্লিক। রাজনৈতিক মহলে জ্যোতিপ্রিয় মল্লিক পরিচিত “বালু” নামে। প্রাক্তন খাদ্যমন্ত্রী খাদ্যমন্ত্রী থাকাকালীন পদাধিকার বলে ওই দফতরের অধীনস্ত ” পশ্চিমবঙ্গ নিত্যপ্রয়োজনীয় সামগ্রী সরবরাহ সংস্থা “র চেয়ারম্যান ছিলেন।

নগদে কাটমানি নিতেন বালু, আদালতে বললেন ইডি আধিকারিক

আরও পড়ুন: সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED

কতটা ঘুষ নিতেন বালু তার মিসেব দিয়েছেন ইডি। ইডির দাবী, চেয়ারম্যান থাকাকালীন চালকল মালিকদের থেকে প্রতি কুইন্টালে ২০ টাকা করে কাটমানি নিতেন বালু। এর আগে তদন্তে নেমে মেরুন ডায়েরি উদ্ধার করেছিলেন তদন্তকারীরা। সেই ডায়েরীতে কাটমানির উল্লেখ মিলেছে। জিজ্ঞাসাবাদের মুখে বাকিবুর রহমান বিষয়টি স্বীকার করে নেন বলে দাবী করেছে ইডি। তাছাড়া ৮ই ডিসেম্বর এনপিজি রাইস মিল নামের একটি

নগদে কাটমানি নিতেন বালু, আদালতে বললেন ইডি আধিকারিক

চালকলের মালিক ইডির কাছে একই বয়ান দেন। রাধাকৃষ্ণ আটাকলের সঙ্গে যুক্ত জনৈক কালিদাস সাহা জ্যোতিপ্রিয় এবং তার সহযোগীদের নগদে টাকা দিয়েছিলেন। কুইন্টাল পিছু খাদ্যশস্যে জ্যোতিপ্রিয় মল্লিক ও তার সঙ্গীরা নিয়মিত নগদে নিয়ে থাকতেন বলে কেন্দ্রীয় এজেন্সি সূত্রের খবর। সমবায় সমিতির মাধ্যমে খাদ্য দফতর ধান কিনত।

নগদে কাটমানি নিতেন বালু, আদালতে বললেন ইডি আধিকারিক
নগদে কাটমানি নিতেন বালু, আদালতে বললেন ইডি আধিকারিক

নগদে কাটমানি নিতেন বালু, আদালতে বললেন ইডি আধিকারিক

সম্প্রতি, বনগাঁর প্রাক্তন পুরপ্রধান শঙ্কর আঢ্য ওরফে ডাকু রেশন মামলাতেই গ্রেফতার হওয়ার পরে ইডি জানিয়েছিল, একাধিক বিদেশি মুদ্রা কেনাবেচার সংস্থার মাধ্যমে প্রায় ২০ হাজার কোটি টাকা বিদেশে লেনদেন করেছেন শঙ্কর। ওই টাকা প্রথমে মূলত ডলারে পরিবর্তন করে তারপর পাঠানো হয়েছে দুবাইয়ে। তার মধ্যে অন্তত ৯ থেকে ১০ হাজার কোটি টাকা বালুর বলে দাবী করে ইডি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত