সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED

ধান কেনার বরাদ্দ থেকে কুইন্টাল প্রতি ২০ টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

সরকারের ধান কেনার টাকা থেকে ৫ বছরে ১৩৭ টাকা সরিয়েছেন প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক! বিস্ফোরক তথ্য প্রকাশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। শুধু সরকারের ধান কেনার টাকা থেকেই কমিশন নিয়ে কোটি কোটি টাকা লাভ করেছেন বালু বলেই ইডি সূত্রে খবর।

আরও পড়ুন: CBI নয় CID-র হাতেই তদন্তভার, বিচারপতি সিনহার স্বামীর আবেদন খারিজ সুপ্রিম কোর্টে

তথ্য বলছে, ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছরে সরকার ৬ কোটি ৮২ লক্ষ ৯০ হাজার ৪৪০ কুইন্টাল ধান কিনেছে। সেখান থেকেই কুইন্টাল প্রতি ২০ টাকা কমিশন নিতেন প্রাক্তন খাদ্যমন্ত্রী বলে জানিয়েছে ইডি। এই হিসেব অনুযায়ী ১৩৭ কোটি টাকা গিয়েছে জ্যোতিপ্রিয় মল্লিকের পকেটে। ফলে, শুধুমাত্র ধান চুরি থেকে এই বিপুল পরিমাণ অর্থ সরিয়ে থাকলে মোট দুর্নীতির অঙ্কটা কতটা যেতে পারে তা বলাই বাহুল্য।

সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED
সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED

এদিকে আবার রেশন দুর্নীতিতেই বালু-ঘনিষ্ঠ তৃণমূল নেতা তথা বনগাঁ পুরসভার প্রাক্তন চেয়ারপার্সন শংকর আঢ্যকে গ্রেফতার করেছে ইডি। আদালতে শংকরকে পেশ করে ২০ হাজার কোটি টাকার দুর্নীতির কথা জানিয়েছে ইডি। যার মধ্যে ১০ হাজার কোটি টাকাই রেশন দুর্নীতি। বাকী টাকা অন্যান্য খাতে। এই বিপুল টাকার মধ্যেও ৯-১০ হাজার কোটি টাকা বালুর কাছে যেত বলে ইডি সূত্রে খবর।

সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED

সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED

সরকারের ধান কেনার টাকা থেকে কত গেল বালুর পকেটে? বিস্ফোরক তথ্য দিল ED

আরও জানা গিয়েছে, শংকর আঢ্যের ভাই মলয় আঢ্য ও তাঁর স্ত্রীর নামের কোম্পানির মাধ্যমে বেশ কয়েক কোটি টাকা সরানো হয়েছে। ১৯টি এক্সেঞ্জের মাধ্যমে টাকাকে ডলারে রূপান্তরিত করে বিদেশে চালান করা হত বলেও জানতে পেরেছে ইডি। এই দুর্নীতির কাজে নিজের নিকট আত্মীয়দেরও ব্যবহার করতেন শংকর। আগামী দিনে তাঁদেরও জেরা করতে পারে এজেন্সি।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত