করোনা ভাইরাস নিয়ে ফের উদ্বিগ্ন রাজ্য প্রশাসন। সম্প্রতি নবান্ন থেকে সাংবাদিক বৈঠক করে করোনা ভাইরাস নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় রাজ্যবাসীকে সতর্ক করেন। নবান্ন থেকে মুখ্যমন্ত্রী বলেছিলেন, ‘ভিড়ের মধ্যে গেলে বা হাটে বাজারে গেলে মাস্ক পরুন।’ এবার সেই একই বিষয় নিয়ে বাংলার জনগণকে মাস্ক পড়া নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় সরকার।



আরও পড়ুন: বাম আমলে পুলিশও আসেনি, এখন ইডি আসছে – তাপস রায়
মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। মুখ্যমন্ত্রী বলেছেন, ‘বাইরে থেকে বহু মানুষ এই রাজ্যে আসেন। আমেরিকার একটি স্ট্রেন ছড়াচ্ছে এখানে। তাই বলছি ভয় না পেয়ে, আতঙ্ক না ছড়িয়ে, সাবধানতার জন্য মাস্ক পরুন।’



ইতিমধ্যেই শিশু থেকে বৃদ্ধ সকলেই মাস্ক পরতে শুরু করে দিয়েছেন। এই রাজ্যেও মিলেছে করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়ান্ট জে.এন.১ এর নমুনা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সুত্রের খবর, বাংলায় নতুন করে আক্রান্ত ৮ জন। ২০২৪ সালে করোনা ভাইরাসে প্রথম মৃত্যু হয়েছে কসবার এক বৃদ্ধ।

বঙ্গে বাড়ছে করোনা, উদ্বেগে স্বাস্থ্য দপ্তর, বাড়ছে সতর্কতা
কেন্দ্রীয় সরকারের রিপোর্ট অনুযায়ী গত ২৪ ঘণ্টায় বাংলায় ৪৪জন এবং দেশে ৬০৯ জন করোনা আক্রান্ত হয়েছেন। দেশে এখন মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৩৩৬৮ জন। ধীরে ধীরে কলকাতা সহ বিভিন্ন জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। তাই এবার মুখ্যমন্ত্রীর সতর্কতায় শিলমোহর দিল কেন্দ্র।







