আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের

আরজি করের নিরাপত্তায় এবার কেন্দ্রীয় বাহিনী, বড় নির্দেশ সুপ্রিম কোর্টের। আন্দোলনরত কিৎসকদের কাজে যোগ দেওয়ার নির্দেশ আদালতের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

আজ মঙ্গলবার আরজি কর-কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলে সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় নেতৃত্বাধীন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্র সহ তিন সদস্যের বেঞ্চে এই মামলার শুনানি শুরু হয়। আজ মামলার শুরু থেকেই একাধিক প্রশ্নের মুখে পরে রাজ্য। এদিন সুপ্রিম কোর্টের তরফে স্পষ্ট নির্দেশ এবার থেকে আরজি কর মেডিক্যাল কলেজের নিরাপত্তায় মোতায়েন থেকবে কেন্দ্রীয় বাহিনী তথা সিআরপিএফ জাওয়ান।

মঙ্গলবার মামলার শুরুতেই ডাক্তার দের নিরাপত্তার ব্যবস্থা নিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্ট। পাশাপাশি ডাক্তারদের কাজে ফেরার অনুরোধ করা হয়। আর ঠিক সে সময়ই ডাক্তারদের আইনজীবীর তরফে বলাহয়, ১৪ তারিখের রাত দখলের রাতে দুষ্কৃতিরা শুধু হাসপাতালের উপর হামলা চালায়নি তাঁরা চিকিৎসকদের হোস্টেলেও হামলা চালিয়ে ছিল। আর সে সময় খুব অল্প সংখ্যক চিকিৎসক সেখানে ছিল তাই তাঁদের কে তখন হুমকি দেওয়া হয়। ফলে এই পরিস্থিতে তাঁরা আতঙ্কে রয়েছেন বর্তমানে। তাই তাঁদের পরিস্থিতির কথা বিচার করে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট।

যদিও এই সিদ্ধান্তের আগে এদিন রাজ্যের আইনজীবীর কাছ থেকেও সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এ বিষয়ে তাঁর কোন আপত্তি নেই বলেই জানিয়ে দেন রাজ্যের আইনজীবী। এরপর তাঁদের নিরাপত্তার জন্য  ন্যাশনাল টাস্ক ফোর্স গঠনের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। এরপর সুপ্রিম কোর্টের তরফে বলা হয় এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের খবর যেন আরজি করের আন্দোলনরত চিকিৎসকদের জানিয়ে দেওয়া হয়। যাতে তাঁরা আর নিরাপত্তার অভাব বোধ না করে এবং দ্রুত কাজে যোগ দেন তাঁরা।

 

 

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত