এই নিয়ে টানা ১০ দিন দিল্লিতে দৈনিক আক্রান্তের সংখ্যা হাজারের বেশি। দেশে মোট টিকাকরণের সংখ্যা পেরিয়েছে ১৮৮.৪০ কোটি। এছাড়াও গত ২৪ ঘণ্টায় মোট ৪৯৭৬৬৯টি স্যাম্পেল টেস্ট করা হয়েছে।
দেশের করোনা পরিস্থিতি কেমন? তা জানতেই বুধবার করোনা নিয়ে মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মোদি। প্রধানমন্ত্রীর ডাকা সেই বৈঠকে উপস্থিত থাকতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই বৈঠক নিয়ে সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের আমন্ত্রণ জানানো হয়েছে। জানা গিয়েছে, বৈঠকে থাকবেন কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ।
তবে আগের থেকে অনেকটাই স্বস্তি মিলেছে দৈনিক মৃত্যুর সংখ্যায়। স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুসারে, গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনায় প্রান গিয়েছে ১ জনের। গতকাল যে সংখ্যাটি ছিল ২৬ জনের কাছাকাছি। যারফলে, এই মুহূর্তে গোটা দেশে মৃত্যুর সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৫ লক্ষ ২১ হাজার ৭৩৭ জনের আশেপাশে। পাশাপাশি শেষ ২৪ ঘণ্টায় করোনা জয় করে সুস্থ হয়ে উঠেছেন ৮১৮ জন। যারফলে, গোটা দেশে মোট সুস্থ হয়ে উঠেছেন ৪ কোটি ২৬ লক্ষ ৬ হাজার ২২৮ জন। তবে আচমকাই অ্যাকটিভ কেসের সংখ্যা বৃদ্ধির জেরে দুশ্চিন্তা দানা বাঁধতে শুরু করেছে চিকিৎসা মহলে।
স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুসারে, গত ২৪ ঘণ্টায় করোনার কবলে পড়ে প্রান গিয়েছে ৬ জনের। গতকাল সেই সংখ্যাটিই ছিল প্রায় একশোর কাছাকাছি। যারফলে গোটা দেশে করোনায় সংক্রমিত হয়ে মোট প্রান হারিয়েছেন ৫,২১,৬৯১ জন।
শনিবার তা বদলে দিলেন। ট্যুইট করে ঘোষণা করলেন প্রতিটি বুস্টার ডোজের মূল্য ২২৫ টাকা। একইসঙ্গে দাম ঘোষণা করেছে কোভ্যাকসিন। কমল বুস্টার ডোজের দাম। ২২৫ টাকাতেই বিকোবে তা।
বিশ্বজুড়ে ফের বাড়ছে করোনার দাপট। এবার কোভিডের নতুন করে ছায়া ভারতেও। বিপদের তালিকায় দেশের পাঁচ রাজ্য। বিশেষ সতর্কতা জারি করল কেন্দ্র। এমনকি এবিষয়ে পাঁচ রাজ্য কেরল, মিজোরাম, মহারাষ্ট্র, দিল্লি এবং হরিয়ানাকে সতর্কতা জারি করে চিঠি দিলেন স্বাস্থ্য সচিব রাজেশ ভুষণ।